রোজদিন ডেস্ক :
ভাঙড়ের দাপুটে নেতা আরাবুল ইসলাম দল ছাড়লেন। যদিও দলের পক্ষে তাঁর ইস্তফা নিয়ে কিছু বলা হয়নি।
সূত্রের খবর, তাঁকে নিয়ে ফলের ভূমিকায় ক্ষুব্ধ আরাবুল। দল তাঁকে বুঝলো না বলে তিনি আক্ষেপ করেন। বলেন, তিন বার দল তাঁকে বহিষ্কার করেছে। বহুবার তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে।
উল্লেখ্য একসময় ভাঙরের দাপুটে নেতা আরাবুলের সঙ্গে বেশ কিছুদিন ধরেই দলের সম্পর্ক ভাল নয়। প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জি তাঁকে “তাজা নেতা” তকমা দিয়েছিলেন । কিন্তু শওকত ওসমানের সঙ্গে তাঁর লাগাতার গোলমালে তিনি দলের বিষ নজরে পড়েন বলে রাজনৈতিক মহল মনে করেন।
এবার আরাবুল কোথায় যাবেন তা নিয়ে চর্চা চলছে। তিনি আইএসএফে যাবেন কিনা তা নিয়েও জল্পনা তুঙ্গে।
তবে যা হওয়ার ২/১ দিনের মধ্যে হবে বলে আরাবুল ইসলাম তাৎপর্যপূর্ণ ভাবে মন্তব্য করেন।
আই এস এফ নেতা নওসাদ সিদ্দিকী কটাক্ষ করে বলেন, এখন আর শাহজাহানের নাম (আরাবুল?) টিএমসি নেয়? ওই দলে এমন অনেকেই আছে, যাঁদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়।
আরাবুল তাঁর সঙ্গে যোগাযোগ করেননি, তবে দলের জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। আইএসএফে ওঁর যোগ দেওয়ার ইচ্ছা আছে বলে নওসাদ সিদ্দিকী জানান।

Be the first to comment