রোজদিন ডেস্ক : তিনি কলকাতা পুরসভার ছিয়ানব্বই নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি। বামফ্রন্টের প্রয়াত প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর জ্যেষ্ঠ কন্যা বসুন্ধরা গোস্বামীকে এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী করলো রাজ্যের শাসক তৃণমূল। তিনি বর্ধমানের পূর্বস্থলি কেন্দ্রের প্রার্থী হয়েছেন।
বসুন্ধরার প্রয়াত পিতা ক্ষিতি গোস্বামী বরাবর বামপন্থী। বামফ্রন্টের শরিক আরএসপি-র গুরুত্বপূর্ণ নেতা, মন্ত্রীর কন্যা বসুন্ধরা প্রথম থেকেই রাজ্যের শাসক দলের হয়ে রাজনীতিতে পা রেখেছেন। কলকাতার ছিয়ানব্বই ওয়ার্ডের জনপ্রিয় পুর প্রতিনিধি তিনি। এবার বিধানসভা নির্বাচনের পরীক্ষায় তিনি সসম্মানে উত্তীর্ণ হবেন বলে আশা তাঁর অনুগামীদের।
উল্লেখ্য, বসুন্ধরার বোন কস্তুরী সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন।

Be the first to comment