কলকাতা

বিজেপি যা বলছে, সিপিএমও তাই বলছেঃ পার্থ

“সব বাহিনীকে নিয়েও ওরা হেরেছে।” বিজেপির কেন্দ্রীয় বাহিনীর দাবি নিয়ে কটাক্ষ করে এমনটা বললেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন তিনি আরো বলেন, “বিজেপি যা বলছে সিপিএমও তাই বলছে। দেশের সংস্কৃতি নষ্ট করছে বিজেপি।”  

কলকাতা

পাহাড়ে ৫৬ টি স্কুল তৈরির নির্দেশ নবান্নের

জিটিএ-কে পাহাড়ে ৫৬ টি প্রাথমিক স্কুল তৈরি করার নির্দেশ দিল নবান্ন। পাহাড়ের প্রত্যন্ত এলাকাগুলিতে স্কুলের অভাব রয়েছে। তাই এবার পাহাড়ে স্কুল বাড়ানোর উদ্যোগ নিল রাজ্য সরকার বলে নবান্ন সূত্রের খবর।

কলকাতা

খুনের মামলায় দোষী সাব্যস্ত শম্ভুনাথ কাউ

২০১৩ তে তৃণমূল কর্মী খুনের মামলায় দোষী সাব্যস্ত শম্ভুনাথ কাউ। তখন শম্ভুনাথ কাউ শাসক দলের কাউন্সিলর ছিলেন। শম্ভুনাথ কাউ সহ দোষী সাব্যস্ত হয়েছে ৬ জন। ৩০২ ধারায় তাদের দোষী সাব্যস্ত করল আলিপুর জেলা আদালত। – […]

কলকাতা

মহিলা পুলিশের বাইকবাহিনী টহল দেবে কলকাতায়

মাসানুর রহমান- কলকাতার রাস্তায় এতদিন নজরে পড়ত পুরুষ পুলিশকর্মীদের মোটরবাইকে টহল। কিন্তু এবার শহরের রাজপথে টহল দেবে কলকাতা পুলিশের মোটরবাইক বাহিনী। জানা যায় লালবাজার ঠিক করেছে, ২৫টি মোটরবাইকে সারা শহরে টহলদারি দেবে মহিলা পুলিশ। মূলত […]

কলকাতা

“৪০শে ৪০”

মাসানুর রহমান- রাজ্যে পথ দুর্ঘটনা আরও কমাতে উদ্যোগ নিল রাজ্য ট্রাফিক পুলিশ। এই নতুন কর্মসূচীর নাম ‘৪০শে ৪০’। এই উদ্যোগটি ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচীরই একটি অঙ্গ। রাজ্যের ৪০০টি থানার মধ্যে থেকে ৪০টি থানাকে বাছাই […]

কলকাতা

কর্মসংস্থানের দাবিতে কলকাতার রাস্তায় মিছিল করল DYFI

“অস্ত্র নয়, সব হাতে কাজ চাই।” এই স্লোগানকে হাতিয়ার করে বুধবার কলকাতার রাস্তায় মিছিল করল DYFI। কর্মসংস্থানের দাবিতে এদিন টালিগঞ্জ চত্বর থেকে মিছিল করে তারা।. রিপোর্টার – রফিকুল জামাদার