রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনে বৈধ ভোটারদের নাম কোনওভাবে বাদ দেওয়া চলবে না, এই দাবিতে আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কলকাতায় কংগ্রেস সমর্থক রা তুমুল বিক্ষোভ দেখান। এখনও কয়েক লক্ষ ভোটারের নাম কেন বিবেচনাধীন, এই প্রশ্ন তোলেন শুভঙ্কর সরকার। নির্বাচনের সাত দিন আগে এর নিষ্পত্তি করার জন্য দাবি করেন। কেন বৈধ ভোটারের নাম তালিকায় থাকবে না সেই প্রশ্ন তোলেন।

মধ্য প্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এই রাজ্য-সহ দেশে গ্যাসের আকাল নিয়েও বিক্ষোভ দেখান দেখান তাঁরা। আশুতোষ চ্যাটার্জি সহ কংগ্রেসের নেতা, বহু সমর্থক এই বিক্ষোভে অংশ নেন।

Be the first to comment