রোজদিন ডেস্ক :
রাজ্যে অবসর নেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁদের জন্য নতুন পদ তৈরি করে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে, এমন নজির কম নয়। এবার এমন আধিকারিকদের নিয়েও নড়েচড়ে বসছে নির্বাচন কমিশন এমনটাই খবর। সূত্রের খবর, কারা এই সুবিধা পেয়েছেন, তাঁদের তালিকা চেয়েছে কমিশন। যা নিয়ে নবান্নের অন্দরে চাঞ্চল্য দেখা দিয়েছে। রাজ্যে নির্বাচন ঘোষণা করার অব্যবহিত পর থেকেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে একের পর এক পদস্থ আধিকারিককে বদলি করেছে কমিশন। তালিকায় আরও কেউ আছেন কিনা, তা নিয়ে চর্চা ও অব্যাহত।
এরই মাঝে অবসরপ্রাপ্তদের এক্সটেনশন দেওয়া নিয়ে কমিশনের তালিকা তলবের ঘটনা নজিরবিহীন বলে অভিজ্ঞ মহল মনে করেন। তাঁরা নির্বাচনী কাজে যুক্ত আছেন কিনা, তা খতিয়ে দেখা হবে, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে বিষয়টি নিয়ে প্রশাসন যথেষ্ট অস্বস্তিতে।

Be the first to comment