কলকাতা থেকে শিলিগুড়ি, রাজ্য জুড়ে সকাল থেকে বিভিন্ন জায়গায় চলছে ইডির তল্লাশি

Spread the love

রোজদিন ডেস্ক :  একাধিক অনলাইন প্রতারণা মামলার তদন্তে নেমে সোমবার সকাল থেকে এই রাজ্যের বিভিন্ন এলাকায় ফের তল্লাশি চলছে ইডি বা নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। কলকাতার পাশাপাশি শিলিগুড়ির কয়েকটি ঠিকানাতেও তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, কলকাতা, শিলিগুড়ি বাদে হাওড়া এবং দুর্গাপুর থেকেও এই তল্লাশির খবর মিলেছে। ভুয়ো কল সেন্টার ও অনলাইন প্রতারণার অভিযোগে এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। সোমবারের অভিযান ঠিক কোন প্রতারণা মামলার তা স্পষ্ট করে জানা যায়নি। তবে অভিযানে কিছু বাজেয়াপ্ত হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*