জঙ্গিহানায় স্ত্রী-সন্তানের সামনে নিহত পুরুলিয়ার বাসিন্দা আইবি কর্মকর্তা মনীশ..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন আরো এক বাংলার পর্যটক আইবি কর্মকর্তা মণীশ রঞ্জন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সময় স্ত্রী ও সন্তানদের সামনেই গুলিবিদ্ধ হন ঝালদার বাসিন্দা, তিনি এক গোয়েন্দা ব্যুরোর অফিসার।
তিনি পুরুলিয়া ও ঝাড়খণ্ড সংলগ্ন ঝালদা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। কাজের সূত্রে থাকতেন হায়দরাবাদে।

সূত্রের খবর, মনীশ হায়দরাবাদ থেকে বৌ-মেয়েকে নিয়ে পরিবার-সহ ছুটিতে পহেলগাঁও গিয়েছিলেন। এদিকে ঝালদা থেকে তাঁর মা বাবা ও পরিবারের আরও কয়েকজন মঙ্গলবারই রওনা হয়েছিলেন কাশ্মীরের উদ্দেশ্যে। কাশ্মীরে ছেলের সঙ্গে মিট করার কথা ছিল তাঁদের। মঙ্গলবার, ডাল্টনগঞ্জে পৌঁছে এই দুর্ঘটনার কথা জানতে পারে পরিবার। খবর পেয়ে শোকাহত অবস্থায় সবাই পুরুলিয়া ফিরছেন বলে জানা যায়।

অন্যদিকে জঙ্গি হামলায় কলকাতার বাসিন্দা বিতানের প্রাণ গেছে। জানা যাচ্ছে, তিনি এক বেসরকারি আইটি সংস্থায় কর্মরত ছিলেন। ইতিমধ্যেই রাজ্য সরকার বিতানের স্ত্রী এবং সন্তানকে কাশ্মীর থেকে কলকাতায় ফিরিয়ে আনার জন্য উদ্যোগী হয়েছেন। জঙ্গি হামলায় বিতানের মৃত্যুতে এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রী অরূপ বিশ্বাস মঙ্গলবার রাতেই উপস্থিত হন বিতানের বাড়িতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*