তামিলনাড়ু নির্বাচনে পর্যবেক্ষক হলেন জেপি মিনা, ঘোষণা কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : ভোট ঘোষণার আট ঘন্টার মধ্যেই রবিবার বেশি রাতে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্র সচিব জগদীশপ্রসাদ মিনাকে পদ থেকে আচমকা সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। যা নিয়ে রাজ্য জুড়ে বিতর্ক চলছে। এই ঘটনাকে অগণতান্ত্রিক বলে কমিশনকে চিঠিও দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিনাকে এবার তামিলনাড়ুতে ভোটের দায়িত্বে পাঠালো কমিশন। মঙ্গলবার সকালে তাঁকে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি পশ্চিম বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক পদে নিয়োগ করার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিকে স্বরাষ্ট্র সচিবের পদ থেকে তাঁকে সরানোর পরপরই মিনাকে নয়া দায়িত্ব দিয়েছিল নবান্ন। সোমবার নবান্নের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপাতত তিনি পরিষদীয় দফতরের সচিব এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের সচিবের দায়িত্বও তাঁর উপর ন্যস্ত করা হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*