NITIN NABIN: কলকাতা বিমানবন্দরে নামলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক দলীয় কর্মসূচি

Spread the love

প্রতিবেদন: ছাব্বিশের ভোটে রাজ্য জয়ের পর এই প্রথম বাংলায় এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন (Nitin Nabin)। রবিবার সকালে দমদম বিমানবন্দরে নামেন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানাতে আগে থেকে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, সাংসদ রাহুল সিনহা, মন্ত্রী দিলীপ ঘোষ, বিধায়ক রত্না দেবনাথ-সহ বিজেপি নেতৃত্ব। এই সফরে দু’দিন রাজ্যে থাকবেন বিজেপি সভাপতি। রাজ্যে ঠাসা কর্মসূচি রয়েছে নিতিনের। রবিবারই রাজ্য নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন তিনি। এদিন দুপুরে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক রয়েছে তাঁর। এছাড়াও সংগঠনের বিভিন্ন মোর্চার রাজ্য সভাপতি, জেলা সভাপতি-সহ অন্যদের সঙ্গেও বৈঠক করবেন। দলের সাংসদ, বিধায়ক ও মন্ত্রীদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে বিজেপি সভাপতির। সদ্য দিল্লিতে আরএসএসের সঙ্গে বিজেপির সমন্বয় বৈঠক শেষ হয়েছে। তারপরই নিতিনের এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল। পুজোর পরই রয়েছে পুরভোট। তার আগে বাংলায় দলের সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সরকার এবং দলের মধ্যে সমন্বয় বাড়াতে বঙ্গ নেতাদের বার্তা দেবেন তিনি, বলেই মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*