আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের এয়ার স্ট্রাইক, হতাহত বহু

Spread the love

রোজদিন ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হানায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন। আহত বহু মানুষ। তালিবান সরকার একে মনুষ্যত্বের বিরুদ্ধে ভয়ংকর আক্রমণ বলে ক্ষোভ ব্যক্ত করেছে।
পাকিস্তান এই অভিযোগ খারিজ করে জানায়, তারা শুধু আফগানিস্তানের জঙ্গি ঘাঁটিকে নিশানা করে৷
সূত্রের খবর, সোমবার রাতে কাবুলের এই হাসপাতালে বিমান হানা চালায় পাকিস্তান। এর ফলে তার বড় অংশ কার্যত ধ্বংস হয়ে যায়। দাউ দাউ করদ আগুন জ্বলে ওঠে।। আর্তনাদ, হাহাকারে বাতাস ভারী হয়ে ওঠে।

পুলিশ, নিরাপত্তা বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত উদ্ধার কাজে নামে। ছড়িয়ে পড়া বহু ভিডিও তে দেখা যায়, টর্চ জ্বেলে নিরাপত্তা বাহিনী, দমকল বাহিনী প্রমুখ উদ্ধার কাজ করছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।
এই হাসপাতালে মাদকাসক্ত দের চিকিৎসা হয়। ২ হাজার শয্যার এই হাসপাতালের বড় অংশই ধ্বংস হয়ে গেছে বলে সরকারের মুখপাত্র হামফুল্লাহ ফিতরাত দাবি করেছেন। প্রাথমিকভাবে জানা যায়, ভয়ংকর এই হামলায় ৪০০ জন নিহত ও ২৫০ জনের বেশি আহত হয়েছেন। ক্ষুব্ধ, রুষ্ট তালিবান সরকার একের পর এক পোস্ট করে পাকিস্তানকে তীব্র আক্রমণ করেন। এই নৃশংস হত্যাকান্ড মানবতা বিরোধী বলে জানান।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের তালিবান সরকারের বিরোধ চরমে উঠেছে। সীমান্তে আক্রমণ চালাচ্ছে উভয় পক্ষই। এতে বহু প্রাণহানি, ঘর বাড়িও ধ্বংস হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*