রোজদিন ডেস্ক :
রাজ্যের নতুন রাজ্যপাল আর এন রবি আজ দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন। গতকাল সকালেই তিনি দিল্লি চলে গেছিলেন।
আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাত করেন। তাঁকে পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধা জানান।
গতকাল এই রাজ্যের নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রাতেই বেনজির ভাবে সরিয়ে দেওয়া হয়েছে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে। আজ সকাল থেকে ও কমিশনের নির্দেশে ডি জি, সিপি-সহ বহু পদস্থ আধিকারিককে সরানোর নির্দেশ দিয়েছে কমিশন।
এই সব প্রেক্ষিতে রাষ্ট্রপতির সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎকার বিশেষ তাৎপর্যপূর্ণ বলে অভিজ্ঞ মহল মনে করেন।
তবে এই সাক্ষাৎকার সৌজন্যমুলক বলেই জানা যায়।

Be the first to comment