রোজদিন ডেস্ক :
বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলির চাপান-উতরে তপ্ত শহরে আজ রাতে প্রথম কালবৈশাখী নামলো। গতকাল ঝড় হলেও তা থেমে যায়। আজ রাতে ঝড়ের সঙ্গে হয় প্রবল বৃষ্টি। প্রচন্ড জোরে বাজ পড়ে। ঘন ঘন বিদ্যুত চমকায়। সব মিলিয়ে আবহাওয়া ছিল দুর্যোগপূর্ণ।
বহু মানুষ অফিসে আটকে পড়েন। বৃষ্টি হওয়ায় আবহাওয়া ঠান্ডা হয়।
এই সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর আগেই পুর্বাভাস দিয়েছে।

Be the first to comment