আজ রাজ্যসভা নির্বাচন, ওড়িশা-সহ তিন রাজ্যে ভোট গ্রহণ চলছে

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেও ওড়িশা-সহ তিন রাজ্যে ভোট গ্রহণ চলছে। এই সব রাজ্যে রাজ্যসভার নির্বাচন নিয়ে চাপা উত্তেজনাও আছে। ক্রস ভোটিং রুখতে ওড়িশা, বিহার, হরিয়ানায় চরম সতর্ক বিরোধী দলগুলি। সূত্রের খবর, এই সব রাজ্যে বিরোধীদের যে আসনে জয় নিশ্চিত, সেখানে বিজেপি প্রার্থী দিয়ে সমস্যা তৈরির অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে টাকা ইত্যাদি প্রলোভনও দেওয়া হচ্ছে।
ওড়িশার চতুর্থ আসনে কংগ্রেস – বিজেডি বোঝাপড়া করে বিশিষ্ট চিকিৎসক দত্তেশ্বর হোতা কে প্রার্থী করেছে। এই রাজ্যে বাকি তিনটি আসনের প্রথম দুটিতে এনডিএ ও একটিতে বিজেডির জয় নিশ্চিত। চতুর্থ আসনটি তে কংগ্রেস -বিজেডির প্রার্থীর জয়ের সম্ভাবনা থাকলেও এদিকেও বিজেপির নজর আছে। যা নিয়ে সতর্ক বিরোধীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*