রমিত সরকার, নদীয়া :
সোমবার ফুলিয়া বালিকা বিদ্যালয়ে পথসচেতনতা উপলক্ষে SDSL-এর উদ্যোগে একটি সচেতনতা কর্মসূচি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ছাত্রীদের ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করে তোলা এবং নিরাপদে চলাচলের গুরুত্ব বোঝানো। অনুষ্ঠানে ট্রাফিক সিগন্যাল, বিভিন্ন রোড সাইন ও রোড মার্কিং-এর অর্থ বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়। কোথায় কোন সাইন ব্যবহার করা হয় এবং সেগুলি কীভাবে পথচারী ও যানবাহন চালকদের সতর্ক ও সচেতন করে তোলে, সে বিষয়েও ছাত্র-ছাত্রীদের সহজভাবে বোঝানো হয়।


এছাড়াও সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলি যেমন অসতর্কভাবে রাস্তা পার হওয়া, ট্রাফিক নিয়ম না মানা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এসব দুর্ঘটনা কীভাবে কমানো যায় এবং ট্রাফিক আইন-কানুন মেনে চলার গুরুত্ব সম্পর্কে সবাইকে সচেতন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়, যেখানে ছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে এবং ট্রাফিক সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দেয়। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তা সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করে এবং ভবিষ্যতে সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার প্রেরণা পায়।
ছবি : কাজল বসাক

Be the first to comment