রোজদিন ডেস্ক : বিশিষ্ট অধ্যাপক, শিক্ষাবিদ সৌমিক চ্যাটার্জি সিপিএম ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। প্রদেশ কংগ্রেস কার্যালয়ে রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার তাঁকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন রোহন মিত্র, মানস সরকার, প্রবীর ভট্টাচার্য প্রমুখ নেতা, কর্মীরা। বিধানসভা নির্বাচনের আগে বিশিষ্ট সিপিএম নেতা দলে আসায় তাঁরা সকলেই খুশি। এর ফলে দল শক্তিশালী হবে বলে তাঁরা মনে করেন।
মঙ্গলবার বিশিষ্ট নেতা অধীর চৌধুরীর গড় মুর্শিদাবাদে ভগবানগোলার প্রাক্তন টিএমসি বিধায়ক আবু সুফিয়ান সরকার ফের কংগ্রেসে যোগ দেন। বিধানসভা নির্বাচনের আগে দলে এঁদের যোগ দানে খুশি তাঁরা।

Be the first to comment