মধ্য প্রাচ্যে যুদ্ধ, সপ্তাহে চার দিনের কাজ চালু করছে শ্রীলঙ্কা সরকার

Spread the love

রোজদিন ডেস্ক :  মধ্য প্রাচ্যে যুদ্ধের প্রেক্ষিতে সব সরকারি দফতরে সপ্তাহে চার দিনের কাজ চালু করছে শ্রীলঙ্কা সরকার। ইরান হরমুজ প্রণালী বন্ধ করায় বিশ্বের প্রায় সব দেশেই সমস্যা দেখা দিয়েছে। এই প্রেক্ষিতে শ্রীলঙ্কা সরকারের অত্যাবশ্যক পরিষেবা কমিশনার জেনারেল প্রবাত চন্দ্রকীর্তি জানান, সব সরকারি দফতরে সপ্তাহে চার দিন কাজ চালু করা হবে। আগামীকাল বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। সব বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়েও একই ব্যবস্থা নেওয়া হবে। সব বেসরকারি সংস্থাকেও এই বিষয়ে ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছে শ্রীলঙ্কা সরকার, এখন থেকে প্রতি বুধবার ছুটি ঘোষণা করা হচ্ছে।
যুদ্ধের প্রেক্ষিতে তেল, গ্যাস, জ্বালানি ইত্যাদি সংরক্ষণের জন্য এই সিদ্ধান্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*