টিএমসি-র প্রার্থী তালিকা প্রকাশ, ভবানীপুরে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

রোজদিন ডেস্ক : কালীঘাটের অফিস থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৬ বিধানসভা নির্বাচনের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করলেন। দুই পাশে ছিলেন সুব্রত বক্সী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিরদিনই আমি এই ঘর থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করি। এবারও সেই ট্রাডিশন বজায় আছে।

বাংলার মা-মাটি-মানুষকে, বাংলার অস্মিতাকে, সমস্ত জাতি-ধর্ম-বর্ণ সকলকে সম্মান, শুভনন্দন জানিয়ে পশ্চিমবঙ্গের ২৯১ টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন। দার্জিলিং-এর তিনটি সিটে (দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং) অনীত থাপার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, আপনারা এজেন্সিকে দিয়ে কলকাঠি না নেড়ে, বাইরে থেকে লোক না নিয়ে এসে, শান্তিপূর্ণ, সৌজন্যভাবে গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য লড়াই হোক।

নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, বিজেপির কথায় মেঘের আড়ালে না খেলে সরাসরি খেলুন। সব বিধিই যখন ভঙ্গ করছেন তখন সরাসরি মঞ্চ করে প্রচার করুন।  বিজেপি আগে যা সিট পেয়েছিল এবার তলানিতে নামবে। বাংলার অস্মিতা রক্ষার লড়াই এটা। দিল্লিকা লাড্ডুরা জিতবে না। ভোটটা কিন্তু মানুষ দেয়, মনে রাখবেন।

যত বাংলার মানুষটে টার্গেট করবেন, তত বাংলার মানুষ প্রত্যাঘাত করবে আপনাদের।

ভবানীপুর কেন্দ্র এবার লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*