পাহাড়ের ৩ কেন্দ্রে প্রার্থী দিল না তৃণমূল

Spread the love

রোজদিন ডেস্ক : দার্জিলিং পাহাড়ের ৩ টি কেন্দ্রে প্রার্থী দিল না তৃণমূল। আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দলের প্রার্থী তালিকা ঘোষণা করে এই কথা জানান। বলেন, পাহাড়ে অনীত থাপার সঙ্গে তাঁদের সমঝোতা আছে। এই তিনটি আসন ছাড়া আজ রাজ্যের ২৯১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন তিনি।
উল্লেখ্য, জিটিএ প্রধান অনীত থাপা পাহাড়ের তিন কেন্দ্র দার্জিলিং, কালিম্পং ও কার্সিয়ং-এ ইতিমধ্যেই তাঁদের দলের পক্ষে প্রার্থী ঘোষণা করেছেন। তাঁরা হলেন, কালিম্পং এর বর্তমান বিধায়ক রুদেন সদা লেপচা এই কেন্দ্রেই লড়বেন। দার্জিলিং কেন্দ্রে বিজয় কুমার রাই ও কার্সিয়ং-এ অমর লামা প্রার্থী হবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*