কেন মুখ্যসচিব সহ রাজ্যের আমলাদের বদলি? রাজ্যসভায় প্রতিবাদ টিএমসি-র, ওয়াক আউট

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে দু-দফায় বিধানসভা নির্বাচন ঘোষণার পরেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ আমলাদের সরিয়ে দেওয়ার বিরুদ্ধে তুমুল প্রতিবাদে সরব হল তৃণমূল। বিশেষত গতকাল গভীর রাতে যে ভাবে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্র সচিব জগদীশ মিনাকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, এর প্রতিবাদে আজ রাজ্যসভায় তুমুল বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। ইতিমধ্যেই রাজ্যের ডিজি, সিপি-সহ পদস্থ আধিকারিক দের সরিয়েছে কমিশন। এই সব নিয়ে আমলা মহল রীতিমত তটস্থ, কখনকে কমিশনের কোপে পড়বেন তা নিয়ে চর্চা চলছে।
রাজ্যসভায় আজ সাংসদ ডেরেক ও’ব্রায়েন সাদা জামা পরে গেছিলেন। তা দেখিয়ে একরাশ ক্ষোভ উগরে তিনি বলেন, “ওরা (কমিশন) বলতেই পারে আমি সাদা নয়, নীল জামা পরে আছি! ”
এর প্রতিবাদে তাঁরা আজকের জন্য সভাকক্ষ ত্যাগ করেন।
অন্যদিকে রাজ্যে আমলাদের বদলির পর্ব অব্যাহত। কমিশনের কড়া নির্দেশ, ভোট প্রক্রিয়া চলাকালীন তাঁদের এই সংক্রান্ত কোন কাজে ব্যবহার করা যাবে না। এই নিয়ে রাজ্য প্রশাসনের অন্দরেও ক্ষোভ ধূমায়িত হচ্ছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*