চোখে জল, গলায় ‘চক দে ইন্ডিয়া’, জাতীয় পতাকা ওড়াতে ওড়াতে ছেলেকে স্বাগত জানালেন ‘মা’

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- অবশেষে ‘মায়ের’ কাছে! আঠারো দিন মহাকাশে কাটিয়ে ভারতীয় সময় মঙ্গলবার দুপুর ৩ টে ১ মিনিটে শুভাংশু শুক্লা-সহ চার নভোশ্চরকে নিয়ে ভাসতে-ভাসতে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছে স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন’ ক্যাপসুল।

আর প্রায় ১৪,০০০ কিলোমিটার দূরে লখনউয়ে বসে সেই দৃশ্যের সাক্ষী দেখে আবেগে ভেসে গেলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেনের বাবা শম্ভুদয়াল শুক্লা এবং মা আশা শুক্লা। আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে শুভাংশুদের ‘ড্রাগন’ নামতেই ভারতের জাতীয় পতাকা নিয়ে হাত নাড়াতে থাকেন তাঁরা। শুভাংশুর মায়ের চোখে কিছুটা জলও দেখা যায়। তারই মধ্যে ‘চক দে ইন্ডিয়া’ গান বাজানো হতে থাকে। সেই গানে গলা মিলিয়ে জাতীয় পতাকা ওড়াতে থাকেন শুভাংশুর মা।

শুভাংশু শুক্লার বাবা শম্ভু দয়াল শুক্লা বলেন, “আমরা খুবই খুশি। সফল ডকিংয়ের জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এটা দেখে আমাদের খুব ভালো লেগেছে। আমরা আমাদের সন্তানের জন্য গর্বিত।” তার বোন শুচি মিশ্র বলেন, “এটা শুধু আমার জন্য নয়, সকল ভারতীয়ের জন্য গর্বের মুহূর্ত। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। আমি প্রার্থনা করি যে এই পর্যায়টিও দ্রুত সম্পন্ন হোক এবং তারা নিরাপদে থাকুক।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*