আজ মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরকে নিয়ে নিজের ঘরে বৈঠক করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের রেজাল্ট নিয়ে তিনি বেজায় খুশি। এদিন তিনি বলেন, ২২টার মধ্যে আমরা ১৭ টা তে জিতে আছি৷ বিধায়কদের আরোও বেশি বেশি করে মানুষের সাথে মিশতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রশাসনের উপর সব কিছু সঁপে দিয়ে ফ্রী হয়ে ঘুরে বেড়ালে চলবেনা৷ জনসংযোগ বাড়াতে হবে।
তিনি আরোও বলেন, সব বিধায়করা সংগঠন করবে। যেখানে আমাদের বিধায়ক নেই সেখানে চেয়ারম্যানরা দায়িত্ব নেবে। সবাইকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আর যার যেখানে ভুল বোঝাবুঝি আছে সেখানে তা মিটিয়ে নাও। সকলকে নিয়ে কাজ করো বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment