- নেতাজিকে নিয়ে একাধিক কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছে বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ। নেতাজিকে নিয়ে তাঁর একের পর এক মন্তব্যে বিতর্ক বেধেছে। তাঁর এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে ফরওয়ার্ড ব্লক-সহ অনেকেই।
- নেতাজিকে নিয়ে লাগাতার কুমন্তব্যের প্রতিবাদে এবার সরব হলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এই নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব জমা দিলেন তিনি।
- নওশাদ বলেন, “নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যেভাবে বিভিন্ন টিপ্পনী কাটা হচ্ছে, তাঁর চরিত্রহনন করা হচ্ছে। তাঁর মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। তাঁর সমালোচনা করতে করতে এমন জায়গায় পৌঁছাচ্ছে, তাঁকে দেশদ্রোহীও বলে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, তাঁর ছবি বিকৃত করে যাচ্ছেতাই করা হচ্ছে। এটা শুধু আপামর বাঙালির অপমান নয়, স্বাধীনতা সংগ্রামের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ককে অপমান করা মানে সমগ্র দেশবাসীর লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার, দেশের সরকার, প্রশাসন সবাই অদ্ভুতভাবে নিশ্চুপ থেকে যাচ্ছে। নেতাজি সম্পর্কে এই যে কথাবার্তা বলা হচ্ছে, এটাকে নিন্দা জানিয়ে প্রস্তাবটা আমি নিজে উত্থাপন করেছি।”
- ক্ষুদিরাম বসুর ১১৮ তম আত্মবলিদান দিবসে কেশপুরের মোহবনিতে তাঁর জন্মভিটেতে এসে মুখ্যমন্ত্রী জানালেন, শহিদের স্মৃতিবিজড়িত সমস্ত স্থান সংরক্ষণের পাশাপাশি জাতীয় স্তরের ঐতিহ্য ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কেশপুর মানে বোমা-বন্দুক, গুলির আওয়াজ, মিথ্যা মামলা, সন্ত্রাস ও একদলীয় ব্যবস্থা। এই পরিচয় বদলে ‘ক্ষুদিরামের কেশপুর’ গড়ে তুলতে হবে। প্রতি বাড়িতে শৌচালয়, গরিবদের জন্য প্রধানমন্ত্রী আবাস, উন্নত স্কুল-কলেজ, চকচকে রাস্তাঘাট এবং ঘরে ঘরে আয়ুষ্মান ভারত এবং পিএম কিষানের সুবিধা পৌঁছে দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী।
- বাংলায় প্রথমবার আড়ম্বরের সাথে পালিত হবে ক্রীড়া দিবস। ২৯ আগস্ট অর্থাৎ জাতীয় ক্রীড়া দিবসের দিনটি উদযাপন করবে রাজ্য সরকার।
- ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ড. ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, “আগের সরকার জাতীয় ক্রীড়া দিবস দিনটিকে খুবই অবহেলার সঙ্গে পালন করেছে। আগে যেভাবে রাজনীতি খেলাতে প্রবেশ করেছিল, এর ফলে খেলা ব্যাকসিটে চলে গিয়েছিল। সেটাই এখন আর হবে না। এই অনুষ্ঠানে খেলোয়াড়দের বিশেষ সম্মান দেওয়া হবে রাজ্যের তরফে। উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।”
- সোমবার চুঁচুড়ায় আইন অমান্য কর্মসূচি চলাকালীন বাম কর্মী-সমর্থকদের উপরে হামলার ঘটনায় মঙ্গলবার সকালে চুঁচুড়ার তৃণমূল নেতা সুরেশ সাউকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের এক আবাসিক বাঘিনির মৃত্যু হয়েছে। বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিল ওই বাঘিনিটি। তবে কি কারণে ওই বাঘিনির মৃত্যু হয় তা এখনও জানা যায়নি। ১৩ বছর বয়সি ওই বাঘিনির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হয়েছে।
- মুর্শিদাবাদ জেলায় উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। দুই পাচারকারীকে জিয়াগঞ্জ থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার করে মুর্শিদাবাদ জেলা পুলিশ। ধৃতরা মালদার বাসিন্দা।

Be the first to comment