- মাত্র ৩৮ বছর বয়সে মৃত্যু হল সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের ছোট ছেলে প্রতীক যাদবের। বুধবার ভোরে লখনউয়ের সিভিল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- মঙ্গলবার রাত ১১ টা ৫৫ মিনিটে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন স্বপনসাধন (টুটু) বসু। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
- ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, “মেসির ঘটনা প্রত্যেকর জন্যই দুঃখজনক। আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব। পরবর্তী সময়ে বোর্ড মিটিং হবে। দরকারে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর পরবর্তী সিদ্ধান্ত কী হবে জানাব।
- প্রায় দেড় কোটি টাকা তছরুপের অভিযোগ উঠল মঙ্গলকোটের যবগ্রাম সমবায় সমিতিতে। মঙ্গলকোটের বিধায়ক শিশির ঘোষ-এর অভিযোগ, তৃণমূলের জমানায় মঙ্গলকোটে সমবায় সমিতিগুলি বেহাল হয়েছে। দিনের পর দিন সমবায়গুলিতে ভোট না-করিয়ে নিজেদের পছন্দের লোক বসিয়ে কোটি কোটি টাকা লুট করা হয়েছে। আমরা চাই, এলাকার সাধারণ মানুষ তাঁদের জমানো টাকা ফেরত পান।
- নির্দেশিকা জারি করে সরকারি দফতরগুলিতে জানানো হল, কাজে কোনও ফাঁকি বরদাস্ত করা হবে না। সকাল ১০টায় দফতরে আসতে হবে। এবং বিকাল ৫টার আগে বেরনো যাবে না। নিয়ম মেনে চলতে হবে।
- মাতৃভাষা কুড়মালিতেই শপথ নিতে চলেছেন কুড়মি সম্প্রদায়ের তিন বিজয়ী বিধায়ক–সহ বিজেপির মোট পাঁচ জন। মঙ্গলবার এমনই দাবি করেছেন জঙ্গলমহলের বিজেপির একাধিক বিজয়ী প্রার্থী।
- রাজ্যে পালাবদলের পরই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দিলেন লীনা গঙ্গোপাধ্যায়।
- আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
- সোনা-রুপোর আমদানি শুল্ক বাড়ল দ্বিগুণেরও বেশি। ইরান-আমেরিকা সংঘাতের সোনা ও রুপোর আমদানিতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।
- কোভিডের সময়েই নাকি রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর বন্ধ চাইনিজ় রেস্তোরাঁ কোটি কোটি টাকা আয় করেছে — মঙ্গলবার আদালতে দাঁড়িয়ে এমনই তথ্য জানাল করল ইডি।

Be the first to comment