দশে দশ

Spread the love
  1. পহেলগামে জঙ্গি ঘটনার বর্ষপূর্তিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ প্রসঙ্গে X হ্যান্ডলে একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী লিখেছেন, ‘গত বছর (২০২৫) আজকের দিনে জম্মু-কাশ্মীরের পহেলগামে ২৬ জন সাধারণ মানুষকে নৃশংস ভাবে হত্যা করেছিল জঙ্গিরা। ওই ঘটনা ভারতীয়রা কোনও দিন ভুলবেন না। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। ভারত সন্ত্রাসের কাছে কখনও মাথা নত করবে না।’
  2. আগামী ২৬ এপ্রিল বনগাঁর পরিবর্তে মতুয়াগড় ঠাকুরনগরেই নির্বাচনী জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  3. আগামীকাল কাকদ্বীপ স্টেডিয়ামে মথুরাপুর সাংগঠনিক জেলার সাগর, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, কুলপি, রায়দিঘি এবং মগরাহাট পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থীদের সমর্থনে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন মোদী।
  4. মঙ্গলবার শ্যামনগরে নির্বাচনী প্রচারে এসে জগদ্দলের দলীয় প্রার্থী সোমনাথ শ্যামকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  5. বুধবার বেলা একটায় তৃণমূল প্রার্থী কাশেম সিদ্দিকির সমর্থনে আমডাঙার সাধনপুর মাঠে সভা করবেন মমতা।
  6. বিকেল তিনটেয় দেগঙ্গার তৃণমূল প্রার্থী আনিসুর রহমান বিদেশের সমর্থনে সভা করবেন অভিষেক।
  7. আজ ভোররাতে ট্রাইব্যুনালের নিষ্পত্তি করা অ্যাডিশন ও ডিলিশন দুটি তালিকাই প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে যে বুথগুলিতে কোনও নিস্পত্তি হয়নি, সেখানে ক্লিক করলেই জানিয়ে দেওয়া হয়েছে ওই বুথে ট্রাইব্যুনালের মাধ্যমে কোনও নিষ্পত্তির তালিকা নেই। রাজনৈতিক দলগুলি আজ  সাপ্লিমেন্টারি তালিকা পেয়ে যাবে।
  8. গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণবল্লভপুর গ্রামের ২৬১ নম্বর বুথের পণ্ডিত পাড়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল এলাকার প্রায় ১০০টিরও বেশি পরিবার।
  9. মঙ্গলবার রাত সোয়া ন’টা নাগাদ ট্যাংরার ৩১/১ পুলিন খাটিক রোডে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল।আক্রান্ত হলেন একই পরিবারের তিন সদস্য। অভিযোগ,  হামলাকারীরা সকলেই এলাকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত।
  10. কর্নাটকে নিগৃহীত বিদেশি পর্যটক। এক আমেরিকান তরুণীকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার কর্নাটকের কোডাগু জেলার কুট্টা গ্রামের একটি হোমস্টেতে এই ঘটনার পরেই আমেরিকান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন নিগৃহীতা তরুণী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*