- NEET প্রশ্নফাঁসে জড়িতদের রেয়াত করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আন্দোলনের নামে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরনায় বসেন।
- কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সোশ্যাল মিডিয়ায় লেখেন, ছাত্রদের সমস্যার সমাধান লক্ষ্য নয়, সংসদের বাদল অধিবেশনকে ব্যাহত করতে রাহুলরা এই ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার করতে চাইছেন।
- মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, আগামী মার্চের মধ্যেই রাজ্যের রাস্তায় আরও এক হাজার নতুন পরিবেশবান্ধব বাস নামানো হবে।
- মঙ্গলবার রাজ্যে ‘পিএম সূর্য ঘর’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রকল্পে নামমাত্র খরচে বাড়ির বিদ্যুৎ বিল কমিয়ে ফেলার সুযোগ তৈরি করে দিচ্ছে সরকার।
- বুধবার সকালে পূর্ব বর্ধমানের গলসির কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে সারুল এলাকার ফ্লাইওভারে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতি টুডুর গাড়িতে। বর্তমানে আহত অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন তিনি।
- ফুটপাত দখল করে হকারের একাধিক দোকান নিয়ে ক্ষোভ প্রকাশ পুরমন্ত্রী অগ্নিমিত্র পাল। গাড়ি থেকে নেমে হকারদের সতর্ক করলেন ফুটপাতের কিছুটা অংশ ছেড়ে দোকান করতে। একইসঙ্গে পুলিশকে সতর্ক করেন কোনও দোকান যেন ভাঙা না হয়।
- কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ওডিশা লোক ভবনের বাইরে বিক্ষোভে সামিল হলেন ওডিশা কংগ্রেসের শীর্ষ নেতারা এবং ওডিশা প্রদেশ কংগ্রেস কমিটির কর্মীরা।
- আগামী ১৬ অগস্ট থেকে অনির্দিষ্ট কালের জন্য নেহরু চিলডেন্স মিউজিয়াম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিউজ়িয়মের অধিকর্তা সুদীপ শ্রীমল।
- সিকিমের নামচির এনএইচপিসি সুড়ঙ্গ ধসের ঘটনায় এখনও পর্যন্ত ২০টি দেহ উদ্ধার করা হয়েছে। এখনও ১৩ থেকে ১৫ জন শ্রমিক সুড়ঙ্গের ভিতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
- ভবানীপুর থেকে গ্রেপ্তার দুই তরুণী। তাঁরা থাইল্যান্ডের বাসিন্দা বলে মনে করছে পুলিশ। মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁদের।

Be the first to comment