- পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটের দিন এক্স হ্যান্ডলে নরেন্দ্র মোদী লিখেছেন, ‘সমস্ত নাগরিককে পূর্ণ উদ্যমে গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানাই।’ এর পরেই যুবসমাজ এবং মহিলাদের উদ্দেশে তাঁর আহ্বান, ‘বিশেষ ভাবে তরুণ বন্ধুদের এবং পশ্চিমবঙ্গের মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার অনুরোধ করছি।’
- নওদা বিধানসভার শিবনগর এলাকায় রাস্তার উপর বোমাবাজির অভিযোগ উঠেছে। হুমায়ুন কবীরের দলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ আবু তাহের খান।
- ভোটগ্রহণ শুরুর আগেই অশান্তি ডোমকলে। সেখানকার রায়পুরে তৃণমূল-সিপিএম সংঘর্ষের অভিযোগ। আহত হয়েছেন চার জন। তার পরেই সকালেও উত্তেজনা এলাকায়। ভোটারদের অভিযোগ ভোট দিতে না যাওয়ার জন্য আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হচ্ছে।
- নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর পোলিং এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। সরাসরি পিংলার ওসি চিন্ময় প্রামাণিকের দিকে আঙুল তুলেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ওসিকে সরানোর দাবি তুলেছেন তিনি। ওসি-র সাসপেনশন দাবি করেছেন। পুলিশ অবজার্ভার এবং রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে ফোন করে অভিযোগ জানিয়েছেন বলে শুভেন্দুর।
- মেদিনীপুরে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ বিজেপি প্রার্থীর। তৃণমূলের সঙ্গে বচসা।
- বাড়িতেই আইআইটি গ্র্যাজুয়েট কন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। ধর্ষণের পর ফোনের চার্জার গলায় পেঁচিয়ে, শ্বাসরোধ করে খুনের অভিযোগ তরুণীকে। গৃহ পরিচারককে গ্রেফতার করেছে পুলিশ।
- তামিলনাড়ুর বিধানসভা ভোট নিয়ে এক্স-এ পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।মহিলা ও যুবসমাজকে বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘আপনারা ভোট দিন। তামিলনাড়ুকে রেকর্ড ভোটদানের পথে এগিয়ে দিন।’ একই সঙ্গে ভোটদানকে ‘গণতন্ত্রের মহান দায়িত্ব’ বলেও উল্লেখ করেন তিনি।
- প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম বলেন, ‘বিজেপির কাজের ধরন তামিলনাড়ুর সংস্কৃতির বিরোধী। আমরা চাই না, বিজেপি এখানে জমি তৈরি করুক।’ তামিলনাড়ুর মানুষ ধর্মনিরপেক্ষ জোটকেই ভোট দেবে বলেও দাবি করেন তিনি।
- ভোট দিলেন থালাপতি বিজয়। বৃহস্পতিবার সকালে চেন্নাইয়ের ভেলস ইন্টারন্যাশনাল স্কুলে হাজির হন তিনি। বিজয়কে ঘিরে ছিলেন টিভিকে-র কর্মী-সমর্থকরা। তিরুচিরাপল্লি পূর্ব এবং পেরাম্বুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন তিনি।
- সাতসকালে ভোট দিলেন এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক এডাপ্পাদি পালানিস্বামী। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। পালানিস্বামী বলেন, ‘আমরাই জিতছি। ৪ মে-র পর সরকার গড়ব।’

Be the first to comment