দশে দশ

Spread the love
  1. রবিবার ঠাকুরনগরে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  সেখানে থেকে তিনি উড়ে যাবেন হুগলির হরিপালে। সেখানে জনসভা করে তিনি আসবেন কলকাতায়। সেখানে বিকে পাল অ্যাভিনিউ থেকে খান্না মোড় পর্যন্ত রোড-শো করবেন মোদী।
  2. রবিবার নদিয়ার তেহট্ট এবং রানাঘাটের আনুলিয়া স্টেডিয়ামে জনসভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  3. মুর্শিদাবাদের বহরমপুরে কংগ্রেস সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর নিদান, বাড়িতে লাঠি, বল্লম রাখুন, প্রতিরোধ গড়ে তুলুন।
  4. আজ ধনধান্য অডিটোরিয়ামে বৈঠকে কমিশন, বৈঠকে থাকবেন কলকাতার পুলিশ কমিশনার ও রিটার্নিং অফিসাররা
  5. আইএসএফের অভিযোগ, শনিবার রাতে নৌশাদ সিদ্দিকির রোড শোয়ের পর তৃণমূল কর্মীরা হামলা চালায় তাঁদের কর্মীদের উপর। এই ঘটনার প্রতিবাদে রাতে টায়ার জ্বালিয়ে বেড়াচাঁপা-হাড়োয়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে আইএসএফ কর্মীরা।
  6. রবিবার সকালে কলকাতায় দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সকালে ইডি আধিকারিকরা পৌঁছে যান ব্যবসায়ী কল্যাণ শুক্লার বাড়িতে। আনন্দপুরে আরবান টাওয়ার থ্রি-তে থাকেন ওই ব্যবসায়ী। অন্যদিকে আলিপুরের ব্যবসায়ী সঞ্জয় কানোরিয়ার বাড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকদের অন্য একটি দল।
  7. খ্যাতনামা ফটোগ্রাফার ও চিত্রসাংবাদিক রঘু রাই প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
  8. এলাকায় ফিরতেই জনরোষের মুখে ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা অহিদুল ইসলাম। শনিবার রাতে ভাঙড় ২ ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তেজিত গ্রামবাসীরা ওই নেতাকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
  9. গোরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু এক টোটোচালকের। শনিবার ঘটনাটি ঘটে শিলিগুড়ির উত্তর একটিয়াশাল এলাকায়।
  10. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে বন্দুকবাজেক হামলা।  ট্রাম্পের সামনেই ৪ থেকে ৫ রাউন্ড গুলি চলে বলে খবর। দ্রুত সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ওই এলাকা থেকে নিরাপদে নিয়ে চলে যান সিক্রেট সার্ভিসের এজেন্টরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*