দশে দশ

Spread the love
  1. মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হতে চলেছে বহু চর্চিত গঙ্গাসাগর সেতু। সোমবার গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সেখানে গিয়েই এই প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।
  2. দিল্লির লাল কেল্লার কাছে হওয়া গাড়ি বিস্ফোরণের তদন্তে উঠে এল এক ভয়াবহ তথ্য। তদন্তে জানা গিয়েছে, ধৃত চিকিৎসক মুজাম্মিল গানাই, আদিল রাঠের অন্যরা নিরাপত্তা সংস্থাকে ফাঁকি দিতে ‘ডুয়াল ফোন’ প্রোটোকল ব্যবহার করতেন।
  3. ইন্দোরের দূষিত জল পান করে মৃতের সংখ্যা আরও বাড়ল। বেসরকারি সূত্রে খবর, এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু।
  4. সোমবার ভোরে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১।
  5. পার্ক সার্কাসে পুরোনো বাড়ির চাঙড় ভেঙে এক জনের মৃত্যু। চাঙড় ভেঙে গুরুতর জখম ১ শিশু-সহ ২।
  6. পাঞ্জাবে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের বালোঙ্গিতে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
  7. হায়দরাবাদের এক বৃদ্ধ সাইবার প্রতারণার জালে পা দিয়ে সর্বস্বান্ত হয়েছেন। ৮১ বছরের ওই বৃদ্ধ প্রায় সাত কোটি টাকা খুঁইয়েছেন। পুলিশ সূত্রের খবর, দীর্ঘ দুমাস ধরে ওই প্রতারণা চক্রটি ডিজিটাল অ্যারেস্ট-এর ভয় দেখিয়ে ওই বৃদ্ধের কাছ থেকে সমস্ত টাকা আত্মসাৎ করেছে।
  8. রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের উপর নতুন করে শুল্ক চাপানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  9. ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে এয়ারস্ট্রাইক রাশিয়ার। এর পরেই এয়ারস্পেস বন্ধের সিদ্ধান্ত পোল্যান্ডের। লুবলিন ও রেজেসোভের এয়ারস্পেস বন্ধ রাখার নির্দেশ।
  10. আমেরিকার সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আজ, সোমবার ম্যানহাটনের ফেডেরাল কোর্টে হাজির করানো হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*