- আজ প্রকাশিত হতে চলেছে এসএসসি প্রথম পর্যায়ের রেজাল্ট। প্রথমে নবম-দশমের পরীক্ষা হলেও আগে একাদশ-দ্বাদশের ফলাফল প্রকাশ করবে SSC। তারপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশ হতে পারে নবম দশমের। আজ সন্ধের সময় কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল।
- ‘বাংলার মাটি, বাংলার জল’ রাজ্য সঙ্গীত গাইতে হবে স্কুলে স্কুলে। সকালবেলা প্রার্থনার সময় গাইতে হবে ‘বাংলার মাটি, বাংলার জল’, নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের।
- বালি পাচার মামলায় ইডির হাতে গ্রেফতার জি ডি মাইনিং কোম্পানির প্রধান অরুন শরাফ।
- রাজারহাটে খালে উল্টে গেল যাত্রী বোঝাই বাস, দুর্ঘটনায় আহত ৪০ থেকে ৫০ জন।
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে TET-এর জন্য বরাদ্দ নম্বর ৫ থেকে বেড়ে ২৫ হল। বন্ধ করা হল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য বরাদ্দ নম্বর। উচ্চমাধ্যমিকের জন্য ওয়েটেজ ১০ নম্বর থেকে কমে হল ৫।
- সিকিমের মেল্লি থেকে জোরথাং, লেগশিপ হয়ে ডেন্টাম – এই পথে রেললাইন পাতার জন্য শেষ পর্যায়ের সার্ভে-র অনুমোদন মিলেছে। এই সার্ভে-র কাজ করবে উত্তর-পূর্ব সীমান্ত রেল।
- কলকাতায় জোড়া ED হানা। একদিকে নাগেরবাজার, অন্যদিকে সল্টলেক। নাগেরবাজারের এক সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে ED হানা।
- বারুইপুরে বিজেপির বিএলএ-কে চড় মারার অভিযোগ বিএলও-র বিরুদ্ধে। বিএলএ সহ ২ বিজেপি কর্মীকে মারধর তৃণমূলের।
- কোচবিহারে বিজেপির বিএলএকে মারধর, পরানো হল জুতোর মালা।
- বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেটারের জন্য বিশেষ উপহার ঘোষণা করল টাটা মোটরস, ২০২৫ বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রতি খেলোয়াড় পাবেন টাটা সিয়েরা এসইউভি ।

Be the first to comment