- ভারত ছাড়ো আন্দোলনের ৮৪তম বার্ষিকী পালিত হচ্ছে আজ রবিবার।
- X হ্যান্ডলে পোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘আজ ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের ৮৪তম বার্ষিকী। পরাধীনতার শৃঙ্খল চুরমার করে স্বাধীনতার নতুন ভোর ফুটিয়ে তুলতে পুরো দেশ সে দিন গর্জে উঠেছিল। এই সংগ্রাম চলাকালীন, দেশের হাজার হাজার বীর সন্তান আত্মত্যাগ করেছিলেন। তাঁদের একটাই স্বপ্ন ছিল, যাতে আগামী প্রজন্ম স্বাধীন ভারতে শ্বাস নিতে পারে।আমি সেই সমস্ত সাহসী স্বাধীনতা সংগ্রামীদের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি।’
- প্রথমবার বাংলায় পশ্চিমবঙ্গ লোকতন্ত্র সেনানী সম্মান প্রদান করা হবে। নবান্নে আজ স্বাধীনতা সংগ্রামীদের সম্মান প্রদান অনুষ্ঠান রয়েছে। ১৯৭৫ সালে জরুরি অবস্থার সময় যাঁরা জেলে ছিলেন, তাঁদের এই সম্মান দেওয়া হবে।
- আজ তিলোত্তমা কাণ্ডের দুই বছর। সরকারি উদ্যোগে রাজ্যজুড়ে প্রথম তিলোত্তমা স্মরণ হবে। রাজ্যের সব স্বাস্থ্য কেন্দ্রে বিশেষ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ১১টায় নীরবতা পালন হবে। দুই মিনিট অর্থাৎ ১১টা ২ মিনিট পর্যন্ত নীরবতা পালন করা হবে
- আমূল-এর পরে এ বার থ্যাকার ডেয়ারি কর্তৃপক্ষও রাজ্যে লগ্নির ঘোষণা করলেন। শনিবার শহরে বণিকসভা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (আইসিসি)-এর এক অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে ঋদ্ধিমা থ্যাকার জানান, হাওড়ার উলুবেড়িয়ায় তাঁরা ২৫০ কোটি টাকা লগ্নি করে নতুন প্রকল্প শুরু করতে চলেছেন।
- ৫৫০টি দুর্লভ মাছ মালয়েশিয়া পাঠানো হচ্ছিল। তার আগেই বিমানবন্দর থেকে ওই মাছগুলি বাজেয়াপ্ত করল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো।
- কলেজিয়ামের তরফে গত ১২ মে পাঠানো তালিকা থেকে আটটি নামে শুক্রবার রাষ্ট্রপতি সিলমোহর দেন। নজিরবিহীন ভাবে তার ১২ ঘণ্টার মধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন সেই আট জন, যাঁরা এই হাইকোর্টেরই আইনজীবী।
- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে রবিবার ফের তলব করেছে সিআইডি। সকাল সকাল ১০টায় ভবানী ভবনে হাজিরা দিতে হবে তাঁকে। শনিবার প্রায় ১০ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে।
- রবিবার সাতসকালে বরাহনগরে বেপরোয়া বালি বোঝাই লরির দৌরাত্ম্য। লরিটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের বেশ কয়েকটি দোকানে ধাক্কা মারে। ক্ষতিগ্রস্ত ৫টি দোকান। বিটি রোড থেকে বনহুগলির দিকে যাওয়ার রাস্তায় দুর্ঘটনাটি ঘটেছে।
- বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।

Be the first to comment