১০টা

Spread the love
  1. অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ফের রাজ্যে বিজেপিতে সক্রিয় প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,‘পার্টির যখন আমাকে প্রয়োজন আমি আছি। দল বললে প্রার্থী হব। রাজ্য সভাপতির কথা অনুযায়ী চলব।’
  2. SIR নিয়ে তৃণমূলের বিরোধিতায় সরব দিলীপ। তিনি বলেন,‘SIR-এর জন্য তৃণমূলে আগুন লেগে গিয়েছে। ১ কোটি লোকের নাম বাদ গেলে কোথায় থাকবে তৃণমূল।’
  3. সীমান্ত পেরিয়ে বিস্ফোরক পদার্থ পাঠানোর চেষ্টা পাকিস্তানের। একটি ড্রোনের মাধ্যমে বিস্ফোরক-সহ বেশ কিছু সন্দেহজনক জিনিস ফেলা হয় জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকায়। সন্দেহজনক জিনিস পাওয়ার পরেই ওই এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা।
  4. বিহারের বেগুসরাই জেলায় স্পেশাল টাস্ক ফোর্স ও পুলিশের যৌথ অভিযানে নিহত মাওবাদী নেতা দয়ানন্দ মালাকার ওরফে ছোটু।   তাঁর মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। পুলিশ জানিয়েছে, অন্তত ১৪টি ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিলেন দয়ানন্দ।
  5. ক্যানিং থানার পুলিশ কোয়ার্টার থেকে মহিলা হোমগার্ডের দেহ উদ্ধারের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত, ক্যানিং থানার সাব-ইনস্পেক্টর সায়ন আচার্য। বৃহস্পতিবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে।
  6. বারুইপুরে ভুয়ো পাসপোর্ট চক্রের পর্দাফাঁস করল পুলিশ। বারুইপুরের খাসমল্লি এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে বুধবার রাতে বিপুল সংখ্যক পাসপোর্ট উদ্ধার করেছে বারুইপুর থানার পুলিশ। ওই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
  7. হৃদরোগে আক্রান্ত হয়ে এক বৃদ্ধার মৃত্যু। মৃতার নাম, রোহিমা বিবি (৬৫)। তাঁর বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুর বিধানসভার ২৩ নম্বর বুথের লেদারহাট গ্রামে। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, SIR প্রক্রিয়ায় শুনানির জন্য ডাক পেয়েছিলেন ওই মহিলা। এর পর থেকেই আতঙ্কে ছিলেন তিনি।
  8. ইংরেজি বছরের প্রথম দিনেই ফের খুলল রোহিণী রোড। এই রাস্তা চালু হওয়ার ফলে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব কমল প্রায় ১০ কিলোমিটার।
  9. বাংলাদেশে ঢাকায় বসুন্ধরা এলাকায় বুধবার রাতে নাঈম কিবরিয়া (৩৫) নামে এক আইনজীবীকে পিটিয়ে খুনের অভিযোগ।
  10. নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হলেন জ়োহরান মামদানি। সিটি হল সাবওয়ের পরিত্যক্ত মেট্রো স্টেশনে শপথগ্রহণ করেছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*