- সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন, যাঁরা নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কে কটূক্তি করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে গ্রেফতারও করা হবে।
- ‘বিহারকে পাটলিপুত্র করা হোক, ওয়েস্ট বেঙ্গলকে পশ্চিমবঙ্গ’, রাজ্যসভায় দাবি জানালেন বঙ্গ বিজেপি সভাপতি, সাংসদ শমীক ভট্টাচার্য।
- সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, গ্রামীণ এলাকায় বাড়িতে কতগুলি ঘর রয়েছে, সেই সংক্রান্ত যে নিয়ম ছিল, তা শিথিল করা হচ্ছে। ফলত, আগামী মাস থেকে আরও বেশি সংখ্যক গ্রামীণ মহিলা এই যোজনার সুবিধা পাবেন বলে জানান।
- মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি অভিযোগ পোর্টাল তৈরি করা হচ্ছে। এই পোর্টালে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানানো যাবে। কোনও আবেদনকারী যদি মনে করেন যে ভুলবশত তাঁর আবেদন বাতিল হয়ে গিয়েছে, তাহলে এই পোর্টালে অভিযোগ জানাতে পারবেন। এছাড়াও অন্নপূর্ণা স্কিম সংক্রান্ত অন্য কোনও অভিযোগ থাকলে, তাও জানানো যাবে এই পোর্টালে।
- ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলা রাজ্যের অন্য কোনও প্রকল্পে আর্থিক সহায়তা পেলে তাঁর ক্ষেত্রে ‘সর্বোচ্চ’ হিসেবে অন্নপূর্ণা যোজনায় ৩০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে এ ক্ষেত্রে বিশেষ ভাবে সক্ষম মহিলারা ছাড় পাবেন। তাঁরা দু’টি প্রকল্পেরই আর্থিক সাহায্য পাবেন।
- আগামী মাস থেকে উপভোক্তারা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই টাকা পেয়ে যাবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। মাসে ১০ হাজার টাকার বেশি উপার্জন করলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা।
- মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যত ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে, সব বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানিয়েছে, এখন আর ওবিসি-এ এবং ওবিসি-বি বলে কিছু নেই। ফলে ওই ধরনের জারি করা সমস্ত সার্টিফিকেট বাতিল করা হল।
- বারাসত রেল ব্রিজ বুধবার সন্ধ্যায় জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো। ১৩ অগস্ট পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা করা হয়েছিলো প্রশাসনের তরফ। ২৪ ঘণ্টা আগেই তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।
- দমদম স্টেশনের কাছে হারিয়ে যাওয়া কিশোরকে উদ্ধার। স্কুলের সূত্র ধরে পরিবারের খোঁজ মিলল। তার পরে বুধবার গভীর রাতে বাবা-মায়ের হাতে সুস্থ অবস্থায় নিরাপদে ছেলেকে তুলে দিলেন নাগেরবাজার থানার অন্তর্গত ঘুঘুডাঙার আউটপোস্ট-এর ওসি এসআই অনিমা বিশ্বাস এবং তাঁর টিম ।
- গুটখা ও পান মশলা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার। রাজ্য সরকারের কমিশনার অব ফুড সেফটির তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। আজ, বুধবার থেকেই এই নির্দেশ কার্যকর করা হয়েছে।

Be the first to comment