- দিল্লি গাড়ি বিস্ফোরণ কেসে এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার এবং একাধিক সন্দেহভাজনকে আটক করেছেন তদন্তকারীরা।
- স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, দিল্লির ঘটনায় জড়িত অপরাধীদের এমন শাস্তি দেওয়া হবে, যা গোটা বিশ্বকে একটা বার্তা দেবে। আমাদের দেশে কেউ কখনও এমন হামলার কথা ভাবতেও সাহস করবে না।
- আগামী কাল ১৪ নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। দু-পক্ষই জয়ী হবার দাবি করছেন।
- মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারী ও অম্বিকা রায়ের করা মামলার ভিত্তিতে এই নির্দেশ হাইকোর্টের। দলত্যাগ বিরোধী আইনের সাপেক্ষেই মুকুল রায়-এর বিধায়ক পদ খারিজ করল। পাশাপাশি, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত খারিজ করেছে ডিভিশন বেঞ্চ।
- মমতাবালা ঠাকুরের অনশন মঞ্চে হঠাৎ হাজির হলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। দিল্লি গিয়ে প্রতিবাদ জানানোর পরামর্শ দিলেন অধীর।
- এসআইআরের কাজের চাপে অসুস্থ হয়ে পড়লেন আর এক বিএলও। কালনা ১ নম্বর ব্লকে বিডিও অফিসে কমিশনের নির্দেশে মোবাইলের মাধ্যমে ফর্ম আপলোড করার প্রশিক্ষণ চলছিল। সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন রিঙ্কু মজুমদার নামে এক বিএলও।
- রবিবার থেকে ৪৮ ঘণ্টা বাংলাদেশ জুড়ে ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামি লিগ
- পুনের সেতুতে ট্রাকের সঙ্গে ছয় গাড়ির সংঘর্ষ। ভয়াবহ দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৮।
- হাওড়া জেলায় ৫০৭টি নতুন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে।
- উত্তরপ্রদেশের বারাবাঁকিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে দুই জনের মৃত্যু। আহত পাঁচ।

Be the first to comment