১০টা

Spread the love
  1. ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে রোড শো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাস্তার দু-ধারে তাঁকে দেখতে উপচে পড়ছে ভিড়।
  2. ফলতায় রোড-শো শুরুর আগে শিবমন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  3. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘বাজেটে ফলতার জন্য বিশেষ প্যাকেজ থাকবে। ফলতার উন্নয়নের দায়িত্ব আমিও নিলাম। যারা এতদিন নির্যাতন করেছে সবাই শাস্তি পাবে।’
  4. ফলতায় প্রচারের শেষ দিনে রোড শোয়ের কর্মসূচি থেকে নাম না করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, ‘তোমার দেখা নাই রে… তোমার দেখা নাই…!’
  5. আসানসোল উত্তর থানার জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় কড়া পদক্ষেপ নিল প্রশাসন। ঘটনার তদন্তের পাশাপাশি এবার ভাঙচুর হওয়া সরকারি সম্পত্তির ক্ষতিপূরণ আদায়ের আইনি প্রক্রিয়া শুরু হল।
  6. হাওড়া স্টেশনে দাঁড়িয়ে থাকা মিথিলা এক্সপ্রেসে আগুন। জেনারেল কম্পার্টমেন্টের টয়লেট থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ছুটে আসে আরপিএফ এবং রেল পুলিশ। ওই কোচটিকে বাকি ট্রেন থেকে বিছিন্ন করে দেওয়া হয়। যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।
  7. মঙ্গলবার সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ মাস্টারদা সূর্য সেন স্টেশনের আপ লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। যার জেরে পরিষেবা ব্যাহত। বিদ্যুৎসংযোগ বন্ধ করে সেই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করা হয়। সেই কারণেই সাময়িক ভাবে বন্ধ রাখা হয় ট্রেন চলাচল।
  8. মঙ্গলবার পূর্বস্থলী ১ ব্লকের নসরতপুর পঞ্চায়েতের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা অমল হালদারকে গ্রেপ্তার করেছে নাদনঘাট থানার পুলিশ। অভিযোগ, চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকা নিয়েছিলেন তিনি।
  9. উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার পাঁচপোতা এলাকায় একটি বাড়ি থেকে দুই মহিলা-সহ তৃণমূল কাউন্সিলার ও এক যুবককে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। তাঁদের দাবি, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে মধুচক্র চালাচ্ছিলেন উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সুকুমার রায়।
  10.  সোমবার রাতেই দুর্নীতি-সহ একাধিক অভিযোগে পাঁচলা বিধানসভার জুজুরশা গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্দিরা গায়েনকে গ্রেপ্তার করল পাঁচলা থানার পুলিশ। অন্যদিকে একই অভিযোগে এ দিন রাতে হাওড়া স্টেশন থেকে পাঁচলা কেন্দ্রের বিধায়ক গুলশন মল্লিক ঘনিষ্ঠ শুভ মাইতিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*