১০টা

Spread the love
  1. দুর্ঘটনার কবলে বিধায়ক শওকত মোল্লার কনভয়। কনভয় ধাক্কা মারে বাইক আরোহীকে। মোঃ তাজুদ্দিন নামে বাইক আরোহীকে প্রথমে চিত্তরঞ্জন ও পরে এসএসকেএম হসপিটাল এ নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু ঘটে। স্ত্রী ও দুই সন্তান দিশেহারা। অভিযোগ বিধায়ক শওকত মোল্লা পরিবারের সঙ্গে দেখা করেননি।
  2. ভাইফোঁটার পর রাজ্যে এস আই আর লাগু হওয়ার সম্ভাবনা। খুব শীঘ্রই পুজোর ছুটি পড়ে যাওয়ার ফলেই এই সিদ্ধান্ত।
  3. আগামী বুধবার থেকে বন্ধ ব্লু লাইন রাত্রি পরিষেবা। শহীদ ক্ষুদিরাম থেকে রাত দশটা চল্লিশে যে ট্রেন ছাড়তো তা বন্ধ করা হচ্ছে । ৩ সেপ্টেম্বর থেকে এটি বলবৎ হচ্ছে।
  4. মধ্যমগ্রামে সোনার দোকানে দুঃসাহসিক চুরি। বাইকে করে এসে দুই দুষ্কৃতী লুট করে চম্পট দেয়।
  5. বেহালায় আটক বাংলাদেশি। হরিদেবপুরে স্থানীয়দের হাতে ধরা পড়ে এই ব্যক্তি।
  6. মালদার ইংলিশবাজারের গয়েশপুরে স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানি করে স্বামী নাসিরুলকে অপহরণ করে দুষ্কৃতীরা। ৭১ হাজার টাকা না দিলে খুনের হুমকি দেয়।
  7. আপাতত স্বস্তি বিজেপি নেতা সজল ঘোষ ও তমোঘ্ন ঘোষের। নবান্ন অভিযানে হিংসায় মদত দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। তবে পূজোর ছুটির শেষের পর আদালতে পরবর্তী শুনানীর সম্ভাবনা।
  8. কৃতি সানন ফিল্মের সেটে লিঙ্গ বৈষম্যের সমালোচনা করলেন। বললেন পুরুষ অভিনেতারা ভালো গাড়ি এবং ঘর পেলেও মহিলা অভিনেত্রীদের ক্ষেত্রে তা অনেকটাই উল্টো। তাদের তাড়াতাড়ি আসতে হয় অপেক্ষা করতে হয়। কৃতির কথায় বলিউডের লিঙ্গ বৈষম্য ফুটে ওঠে।
  9. শাহরুখ খান ও রানী মুখার্জিকে সম্প্রতি এক হতে দেখা গেল। শাহরুখপুত্র আরিয়ান খানের আগত Netflix সিরিজের জন্য শাহরুখ রানী ডান্স ভিডিও শুট করেন। পেশিতে চোট সত্বেও শাহরুখের নাচ অসাধারণ।
  10. প্রথম সপ্তাহেই সাড়া ফেলে দিয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর অভিনীত ছবি পরম সুন্দরী। কিন্তু সম্প্রতি ছবিটিকে একটু বিতর্কের সম্মুখীন হতে হয়েছে। ফিল্মে জাহ্নবী কাপুর একটা নারকেল গাছের উপরে শুট করছেন এমন সিন রয়েছে। এই দৃশ্যে মালায়ালি দর্শকদের সাংস্কৃতিক ঐতিহ্যতে আঘাত লাগে। তারা একে অপমানজনক মনে করেন। ছবিটি দ্রুত গতিতে বক্স অফিসকে যে সাফল্যের মুখ দেখাচ্ছিল সেই সাফল্যের পথে কিছুটা ভাটা পড়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*