- মমতা বলেছেন, অধিকার রক্ষা করার জন্য এত ভোট। এটা এসআইএর-এর অত্যাচারের ফল। সঙ্গে তাঁর পরামর্শ, আপনাদের যাঁদের নাম আছে ভোটার লিস্টে, ভোট দিয়ে ভোটার স্লিপ সঙ্গে রেখে দেবেন। এদের আমি বিশ্বাস করি না।
- জগদ্দলে রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাস্তায় দু-ধারে মানুষের জনজোয়ার।
- দুবাবুর বাজারে পথসভায় ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন, মুসলমান বুথে ৯২-৯৪ শতাংশ ভোট পড়তে দেখেছি। এই প্রথম হিন্দুদের বেরোতে দেখেছি। ভাষার নামে, জাতের নামে বিভক্ত হয়নি।
- আপ সাংসদ রাঘব চাড্ডা বিজেপিতে যোগ দিলেন। সঙ্গে যোগ দিলেন হরভজন সিং, স্বাতী মালিওয়াল, সন্দীপ পাঠক, অশোক মিত্তল, রাজিন্দর গুপ্তা ও বিক্রম সাহনি।
- ভোটের ৭২ ঘণ্টা আগে থেকে ব্যক্তিগত মোটরবাইক ব্যবহারে নির্বাচন কমিশনের দেওয়া নিষেধাজ্ঞা খারিজ করল কলকাতা হাইকোর্ট। ভোটের আগের দিন সন্ধ্যে ছটা থেকে অর্থাৎ ১২ ঘণ্টা আগে থেকে এই বিধি কার্যকর হবে। তবে ভোটের দিন সকাল থেকে পারিবারিক কাজে বা কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ব্যক্তিগত বাইক ব্যবহার করা যাবে।
- কুমারগঞ্জের ৯টি বুথে পুনর্নিবাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।
- নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে ময়নার বাকচা এলাকায়। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ, হল বাড়ি ভাঙচুর, মহিলাদের শ্লীলতাহানিরও অভিযোগ ওঠে।
- কর্মরত অবস্থায় মারা গেলেন এক শিক্ষক, তিনি বিএলও হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। কালনার মহকুমা শাসকের দপ্তরে নির্বাচনের কাজ করার সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপরেই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
- নির্বাচনের রাতে একজনকে এবং শুক্রবার ভোরে আরও দুই বাংলাদেশি নাগরিককে আটক করলো বিএসএফ।
- পুরাতন মালদা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের নেতাজিপল্লীতে আত্মঘাতী ২৪ বছরের তরুণী। পেশায় ফুড ডেলিভারি কর্মী ছিলেন।

Be the first to comment