১০টা

Spread the love
  1. রেজিনগরের উপনির্বাচন থেকে হুমায়ুন কবীরকে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তাঁর বার্তা, ‘রাজনীতির ময়দানে লড়াই হয়, কিন্তু এই ধরনের ভাষা কেউ ব্যবহার করে না।…আমি বিচারের ভার রেজিনগরের গণদেবতার হাতে তুলে দিয়ে গেলাম।’
  2. কো-পাইলটের আঘাতে ক্ষতবিক্ষত ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে আরও ভালো মেডিক্যাল ট্রিটমেন্টের জন্য সৌদি আরব থেকে এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়া হলো UAE-তে।
  3. ইডি-র তরফে যে প্রেস বিবৃতি প্রকাশ করা হয়েছে, সেখানেই রয়েছে মমতার নাম। ইডি উল্লেখ করেছে, ইন্দ্রনীল সেন ও তাঁর ‘অকটেভ রেকর্ডস’ নামক সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩.৮ কোটি টাকা জমা পড়েছিল, এমন প্রমাণ মিলেছে। শুধু তাই নয়, ‘অকটেভ রেকর্ডস’ থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে ৩০ লক্ষ। ইডি-র দাবি, ইন্দ্রনীল সেন তাদের বলেছেন যে, মমতাকে ওই টাকা রয়্যালটি হিসেবে দেওয়া হয়েছিল।
  4.  স্কুলশিক্ষা দফতরের ৩০ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্যারা টিচার সহ PBSSM, PBRSSM, স্কুল শিক্ষা অধিকার ও PM-POSHAN-এর অধীনে বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীর মাসিক পারিশ্রমিক বাড়াল রাজ্য সরকার। রাজ্যপাল এই বৃদ্ধিতে অনুমোদন দিয়েছেন। ৭ সেপ্টেম্বর ২০২৬-এর ক্যাবিনেট বৈঠকেও এতে সম্মতি মিলেছে।
  5. বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কংগ্রেসে যোগ দেওয়ার কথা বলেন অধীর চৌধুরী। তিনি বলেন, “তৃণমূলের বিধায়ক- সাংসদ যা বেঁচে আছে, মমতা সহ সবাই সামিল হয়ে কংগ্রেসে নেতৃত্ব দিন বাংলায়। আমরা মেনে নেব।”
  6. তিলোত্তমার সৎকার মামলার তদন্তে এবার সিবিআই। চলতি বছর ১০ অগস্ট নির্মল ঘোষ, সোমনাথ দে-সহ চারজনের বিরুদ্ধে এফআইআর করেছিল তিলোত্তমার পরিবার। এবার সেই মামলার তদন্ত পুলিশের হাত থেকে নিয়ে সিবিআইকে দিল কলকাতা হাইকোর্ট।
  7. মায়াপুরে রাজ্যের পুরো ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এ দিন মায়াপুর ইসকন মন্দির পরিদর্শন করেন মন্ত্রী। সার্বিক পরিকাঠামো খতিয়ে দেখেন।
  8. নিউ টাউনের ইকোস্পেস বিল্ডিংয়ে অফিস। বলা হতো, আমেরিকার নাগরিকদের টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হয়। কোম্পানির নাম ছিল ‘এক্সট্রা সোর্স প্রাইভেট লিমিটেড’। অথচ, এই কোম্পানির আড়ালেই চলত ভুয়ো কল সেন্টার, অভিযোগ এমনটাই। বৃহস্পতিবার সকালে এই অফিসে হানা দিয়ে ২৪ জনকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
  9. ছেলের হাতে খুন হলো বাবা, গ্রেপ্তার অভিযুক্ত ছেলেছেলের হাতে খুন হলো বাবা, গ্রেপ্তার অভিযুক্ত ছেলে। ধৃতকে ৭ দিনের পুলিশি হেফাজত চেয়ে চুঁচুড়া আদালতে পাঠাল পান্ডুয়া থানার পুলিশ। আদালত চার দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে।
  10. বালুরঘাট জেলা হাসপাতালের গেটের মুখেই ভয়াবহ দুর্ঘটনা। চিকিৎসা সরঞ্জাম বোঝাই একটি বিশাল কন্টেনার লরি হাসপাতালে ঢুকতে গিয়ে এই বিপত্তি ঘটে। বৃহস্পতিবার হাসপাতালের মূল গেটের উপরে থাকা বোর্ডে আটকে যায় কন্টেনারটি। চালক বুঝতে না পেরে জোর করে লরি চালাতে গেলে ভেঙে পড়ে হাসপাতালের নাম লেখা কংক্রিট ও লোহার গেট। আর সেই গেটের নীচে চাপা পড়ে গুরুতর জখম হলেন এক মহিলা ও এক শিশু। ক্ষতি হয়েছে দু’টি মোটরবাইকেরও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*