- ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত প্রভাব বাড়ানো, সামুদ্রিক নিরাপত্তা এবং বাণিজ্যিক সম্পর্ক মজবুত করার লক্ষ্য নিয়ে ফিলিপিন্স সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার রাতে ম্যানিলায় পৌঁছনোর কথা তাঁর।
- এই সফরে ২৩তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলন এবং ২১তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন-এ যোগ দেবেন তিনি। ১৭ নভেম্বরই হবে এই দুই সম্মেলন। পাশাপাশি, ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়রের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন প্রধানমন্ত্রী।
- সোমবার মুম্বইয়ে এসে পৌঁছবেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথেরিন। তাঁরা মঙ্গলবার ‘২০২৬ আর্থশট প্রাইজ’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন। ব্রিটেনের রাজগদির উত্তরসূরী প্রিন্স উইলিয়াম। এই সফরে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন।
- মমতা তৃণমূলের পরাজয় অনিবার্য বুঝেই কালীঘাট শিবির সিপিএম–কে দিয়ে মামলা করে কলকাতা পুরসভার নির্বাচন আটকে দিয়েছে বলে মনে করছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
- বিজেপি নির্দিষ্ট সময়ে ভোট চাইলেও যেহেতু আদালত নির্বাচনের বিজ্ঞপ্তি জারিতে স্থগিতাদেশ দিয়েছে, তাই কলকাতার ২০৯টি ওয়ার্ডে কো–অর্ডিনেটর নির্বাচন শাসকদলই করবে বলেও জানিয়েছেন শমীক।
- হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথি— ডাক্তারির দুই পৃথক শাখার কাউন্সিলেই নথিভুক্ত এক চিকিৎসকের দু’টি ডিগ্রি অর্জনের মধ্যেকার ব্যবধান মাত্র এক বছরের। বর্তমানে কলকাতায় ডায়াবিটিস বিশেষজ্ঞ হিসেবে প্র্যাকটিস করা ওই চিকিৎসকের নথিপত্র প্রকাশ্যে আসতেই স্বাস্থ্য ভবন এবং রাজ্য মেডিক্যাল কাউন্সিলে তোলপাড় শুরু হয়েছে।
- প্রথমবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় মোতায়েন করা হচ্ছে আধা সামরিক বাহিনী। প্রায় তিন হাজার রাজ্য পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকছে ছয় কোম্পানি আধা সামরিক বাহিনী।
- জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে বাধা হতে পারে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে অতি গভীর নিম্নচাপ। সোমবার সন্ধ্যার মধ্যেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘আকভান’। এর প্রভাবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা।
- সূর্য ও জলকে সাক্ষী রেখে কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ছট পুজোর আচার পালনে গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়া ভিড়। কলকাতা, হুগলি, হাওড়া-সহ জেলায় জেলায় নদী, পুকুরের পাড়েও সোমবার কাকভোর থেকে চলছে ছটপুজো।
- উত্তরপ্রদেশের কানপুরে ফিল্ডখানা থানা এলাকার পটনাপুরের ‘রাধিকা অ্যাপার্টমেন্টস’ আবাসনে সোমবার ভোরে আগুন লেগে ৪৫ বছর বয়সি এক মহিলা ও ১৬ বছরের এক নাবালকের মৃত্যু হয়েছে। আগুনে ঝলসে গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন।

Be the first to comment