- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁর দীর্ঘায়ু কামনায় খাতু শ্যাম মন্দিরে ১০৮টি কুণ্ডে যজ্ঞের আয়োজন। এই অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও অংশগ্রহণ করবেন।
- ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে উদযাপনে মাতলেন অশোকনগরের চৌরঙ্গী মোড় এলাকার মানুষজন। অশোকনগর-কল্যাণগড় পুরসভার চৌরঙ্গী মোড় এলাকায় বুধবার গভীর রাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
- উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘের স্থায়ী বসতি গড়ে তুলতে বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য বনদফতর। আগামী ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীর দিন প্রথম দফায় একটি বাঘিনীকে বক্সার জঙ্গলে ছাড়া হবে। বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ জানিয়েছেন, সেদিন উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- গত ১ জুলাই দেবরাজ চক্রবর্তীকে পুরুলিয়া থেকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ এবং রাজ্য এসটিএফ। এরপর গত ৬ অগস্ট দেবারাজের বিরুদ্ধে বারাসত আদালতে প্রথম চার্জশিট জমা পড়ে। ৭০ দিনের মাথায় আজ তৃতীয় চার্জশিট পেশ করা হয় বারাসাত আদালতে। মোট ১৫০০ পাতার চার্জশিট জমা দিয়েছে পুলিশ।
- তদন্তে নেমে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, দেবরাজ চক্রবর্তীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১০ কোটি ৫০ লক্ষ টাকা তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে জমা পড়েছিল। অন্যদিকে, লিপস অ্যান্ড বাউন্ডসে প্রায় ৩৫ কোটি টাকা জমা পড়েছে তাঁর অ্যাকাউন্ট থেকে।
- রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের জেরে আরও শুল্কের বোঝা চাপতে পারে ভারতের ঘাড়ে। সমস্ত আশঙ্কা সত্যি করে মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পাশ হয়ে গেল বিশেষ নিষেধাজ্ঞা বিল। এখন শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের সইয়ের অপেক্ষা। সই সম্পন্ন হলেই রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রাখার জন্য ভারত-সহ ৯ দেশের উপরে অতিরিক্ত ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর অধিকার পাবেন ট্রাম্প।
- জম্মু-কাশ্মীরের উধমপুরে বুধবার গভীর রাতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি। সোহান এলাকায় এই এনকাউন্টার হয়। নিহত দু’জন পাক জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ (JeM)-এর সদস্য বলে প্রাথমিক ভাবে মনে করছে সেনাবাহিনী। তাদের পরিচয় এখনও নিশ্চিত জানা যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।
- ৫ কোটি টাকার বেশি মূল্যের সরকারি ধান আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ওই চালকলের মালিক দেবাংশু সাউকে। গ্রেপ্তার করার পরে বুধবারই তাঁকে বর্ধমান আদালতে পেশ করে আউশগ্রাম থানার পুলিশ। ধৃতকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
- মাসে আট শতাংশ হারে সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ২০০ কোটি টাকা হাতিয়েছে এক সংস্থা। এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ১৩ সেপ্টেম্বর তমলুক থানার বড়বড়িয়া গ্রামের বাসিন্দা শেখ আসলাম আলিকে হাওড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ।
- বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

Be the first to comment