- চোরবাগানের ঘটনায় আজ মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রত্যেকের বাড়িতে গিয়ে পরিজনদের হাতে আর্থিক সাহায্য বাবদ ২৫ লক্ষ টাকার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
- জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে যোগাযোগ এবং ভারত-বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ। কর্নাটকের কালাবুরাগি জেলা থেকে পশ্চিমবঙ্গের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ১৯ বছর বয়সি ওই যুবকের নাম মমতাজ-উল-মালিক।
- স্ত্রী এবং বাবাকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এক তান্ত্রিকের কথায় ওই যুবক তার স্ত্রী এবং বাবাকে খুন করেছে বলে অভিযোগ। বাঁকুড়ার সোনামুখী থানার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।
- চোরবাগান-এ পদপিষ্টের ঘটনা নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ। ধৃতের নাম আইনুল হক। সোমবার কোচবিহারের তাপুরহাটের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পরেই একটি ভিডিয়ো পোস্ট করেন আইনুল। অভিযোগ, সেখানে চিকিৎসারত এক দর্শনার্থীর চোখ চুরি করে নেওয়া হয়েছে বলে দাবি করেছিলেন তিনি।
- পুজো মণ্ডপের সামনে তরুণী ভলান্টিয়ারের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের এএসআই কবিরুল ইসলাম। সোমবার নিউ আলিপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে।
- রাজ্যে ১০ ও ২০ টাকার স্ট্যাম্প পেপারের আকাল দেখা দিয়েছে। এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। পর্যাপ্ত স্ট্যাম্প পেপার সরবরাহ নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে।
- মঙ্গলবার ভোরে বাঘাযতীন মার্কেটে ভয়াবহ আগুন। মুহূর্তেই পুড়ে ছাই একাধিক দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে।
- টাইগার শ্রফকে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ৩। সূত্রের খবর, ধৃতদের মধ্যে এক জন নাবালক। ঘটনায় লরেন্স বিশ্নোই গ্যাংয়ের তোলাবাজি চক্রের মাথা অনিল পণ্ডিতের যোগ মিলেছে।
- আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর থেকে দক্ষিণ কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে নবমীতে চুটিয়ে ঠাকুর দেখা যাবে। এমনকী, তাপমাত্রাতেও বিশেষ কোনও পরিবর্তন নেই।
- দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ার এক সোনার খনিতে ভয়াবহ ভূমিধস। মৃত অন্তত ১৪ জন শ্রমিক। সোমবারের এই দুর্ঘটনায় গুরুতর জখম আরও সাত শ্রমিক।

Be the first to comment