দশে দশ

Spread the love
  1. প্রয়াত কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিট নাগাদ গোয়ায় হৃদরোগে আক্রান্ত হন ৭৫ বছর বয়সী এই অভিনেতা। তড়িঘড়ি তাঁকে ডোনা পাওলার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহ মুম্বইয়ে নিয়ে আসা হচ্ছে।
  2. নিজের পোস্টে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, “কিংবদন্তি অভিনেতা শ্রী নানা পাটেকরজির আকস্মিক প্রয়াণের খবর শুনে দিনটা শুরু হওয়া চরম ধাক্কার। এটা একটা হৃদয়বিদারক অনুভূতি।”
  3. নানার প্রয়াণের খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। তিনি লিখলেন, ‘বিখ্যাত অভিনেতা, শক্তিশালী নাট্যশিল্পী এবং সংবেদনশীল সমাজকর্মী, পদ্মশ্রীপ্রাপ্ত নানা পাটেকরজি’র প্রয়াণে অপূরণীয় ক্ষতি হলো শিল্প জগতের।’
  4. ২০২৯–এ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সব আসনই নরেন্দ্র মোদীকে ‘উপহার’ দেওয়ার শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  5. সাত-সকালে দুষ্কৃতী হামলা হয়েছে আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে। অশ্রাব্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে মদের বোতল ছুড়ে হামলা চালানো হয়েছে প্রবীণ এই আইনজীবীর বাড়িতে।
  6. ডিএমএস ও ডিএইচএমএস ডিপ্লোমাধারী হোমিওপ্যাথি চিকিৎসকদের ডেথ ও বার্থ সার্টিফিকেট দেওয়ার অধিকার ফিরিয়ে দিল স্বাস্থ্য দপ্তর।
  7. আন্দোলনে নেমেছিল আইসিটি কর্মীরা। এরপরই বড় সিদ্ধান্ত। আপাতত চাকরি থাকছে আইসিটি কর্মীদের। নবান্নের আশ্বাসের পর ২ মাসের অন্তর্বর্তী মেয়াদ বাড়ল প্রকল্পের।
  8. দুর্গাপুজোর পাস নিয়ে অন্তত ৫০–৬০ কোটি টাকার আর্থিক প্রতারণা ও দুর্নীতির মামলায় রাজ্যের প্রাক্তন পর্যটনমন্ত্রী এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী ইন্দ্রনীলকে এ দিনও ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। প্রায় ১১ ঘণ্টা পরে সিজিও কমপ্লেক্স থেকে বেরোন প্রাক্তন মন্ত্রী।
  9. হাওড়া শহরের বিভিন্ন প্রান্তে পথ কুকুরদের খাবার দেওয়ার জন্য নির্দিষ্ট ‘ফিডিং জোন’ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।
  10. কালীপুজোর আগেই রাজ্যের দুই পুরনিগম ও ছ’টি পুরসভার ভোটের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। সূত্রের দাবি, রাজ্যের সম্মতি পেলে কমিশন ভোট করতে চায় ২৮ নভেম্বর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*