রোজদিন ডেস্ক : ইজরায়েল-ইরান যুদ্ধের ১১ দিন। আমেরিকার হামলার পর ইজরায়েলের ওপর আক্রমণের তীব্রতা বাড়াল ইরান। তেল আভিভ, হাইফা-সহ ইজরায়েলের একাধিক শহরে শুরু হয়েছে মিসাইল হানা। মুহুর্মুহু বাজছে সাইরেন। ইজরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের নজর এড়িয়ে নির্দিষ্ট লক্ষ্যে যে কোনও মুহূর্তে আঘাত হানতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আমেরিকার হামলায় ক্ষিপ্ত আয়াতোল্লা খামেনেই। সব ইউরেনিয়াম সুরক্ষিত বলে দাবি করে আমেরিকায় স্লিপার সেলকে সক্রিয় করার হুঁশিয়ারি দিয়েছে ইরান।
অন্যদিকে, ইরানের কেরমানশাহ শহরে সামরিক ঘাঁটিতে এয়ারস্ট্রাইক চালাল ইজরায়েলের বায়ুসেনা। সূত্রের খবর, ইজরায়েলের হামলায় ইরানে প্রায় সাড়ে ৯০০ জনের মৃত্যু হয়েছে।আহতের সংখ্যা ৩ হাজার ৪৫০ জন।

Be the first to comment