রোজদিন ডেস্ক : আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছেন দুর্গাপুর পশ্চিমের বিদায়ী বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। রবিবার বিকেলে কমিশনের ভোট-ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে লাগু হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি। আর রবিবার রাতে সাধারণ মানুষকে হুইলচেয়ার, কানের মেশিন ইত্যাদি বিতরণ করে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছেন ওই বিজেপি বিধায়ক। এই নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সাফ দাবি, আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার পর এই ধরনের সামগ্রী বিতরণ করা নির্বাচন আচরণবিধির পরিপন্থী এবং এর মাধ্যমে সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে! এই নিয়ে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার কটাক্ষ করে জানিয়েছেন, আদর্শ নির্বাচনী আচরণবিধি সকলের উপর সমানভাবে কার্যকর। বিজেপির দালাল নির্বাচন কমিশনার পদে বসেছেন, সেই সাহসে এইসব কাজ করছে। যদি আইনে বাঁধা থাকে এটা করা একেবারে বাঞ্ছনীয় নয়। ওরা আইন মানে না, আমরা সাধারণ মানুষের আইনের আওতায় চলি।

Be the first to comment