রোজদিন ডেস্ক :
বৃষ্টি ভেজা কলকাতায় আজ বই হাতে মিছিল করলেন একাধিক বামপন্থী ছাত্র সংগঠন গুলির নেতা, কর্মী, সমর্থকরা।
বামপন্থীদের বই এর বিপণিতে লাগাতার হামলার প্রতিবাদে এই মিছিলে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দেবাঞ্জন দে সহ বহু বামপন্থী মানুষজন অংশ নেন। হেদুয়া থেকে কলেজ স্ট্রীট অবধি এই মিছিলের মূল ধ্বনি ছিল, বোমের বদলে বই!
সম্প্রতি কলেজ স্ট্রীটে এস এফ আই এর বই বিপণিতে এবিভিপি সমর্থকদের বিরুদ্ধে চকলেট বোম ছোঁড়ার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে এসএফআই, আইসা, এআইডিএসও প্রমুখ বামপন্থী ছাত্র সংগঠন গুলি আজ এই মিছিল করে। বই, পতাকা নিয়ে এই বর্ণময় মিছিলে অংশ নিয়ে এবিভিপি সহ গেরুয়া শিবির কে তোপ দেগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ওরা শিক্ষা, বই বিরোধী।
অক্ষরমালা আগুন হোক লেখা ব্যানার নিয়ে মিছিল বইপাড়া কলেজ স্ট্রীটে যায়।
উল্লেখ্য, পুজোর সময় সিপিএম সহ বামপন্থীদের একাধিক বই বিপণিতে হামলা চলে।
অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য প্রমুখ এর তীব্র নিন্দা করেন। যদিও হামলা এখনও কমেনি।

Be the first to comment