রোজদিন ডেস্ক :
তিনি চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ করতে চান বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দৃঢ়ভাবে জানান। আই আই টি খড়্গপুরে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী জানান, কিভাবে তাঁর আমলে ৫০ কোটি মানুষ কে দারিদ্র্য সীমার ওপরে তুলে এনেছেন,
মা বোনদের জন্য শৌচাগার নির্মাণ হয়েছে ইত্যাদি ইত্যাদি।
নাম না করে বহু আগে কেন্দ্রে ক্ষমতায় থাকা কংগ্রেস সরকারকে তোপ দেগে বলেন, গরিবি দূর হবে না, এটাই ধারণা ছিল। কেউ তা দূর করার ক্ষমতা দেখায়নি। তিনি ক্ষমতায় এসেই গরিবি দূর করার পরিকল্পনা নেন বলে দাবি করেন।

Be the first to comment