Congress এ যোগ দিলেন পাহাড়ের প্রাক্তন বিজেপি নেতা

Spread the love

রোজদিন ডেস্ক: পদ্ম শিবির ছেড়েছিলেন আগেই, এবার জোড়াফুল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কার্সিয়ং এর প্রাক্তন বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। শুক্রবার তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, জাতীয় নেতা প্রকাশ জোশীর উপস্থিতি তে কংগ্রেসে যোগ দেন।।গেরুয়া শিবির কে তোপ দেগে বলেন, ওরা শুধু প্রতিশ্রুতি ই দেয়। কাজ করে না। কংগ্রেসের প্রশংসা করে তিনি বলেন, পাহাড়ে যা দেওয়ার এই দল ই দিয়েছে।। যারা বাস্তবে নেমে কাজ করছে তিনি তাদের পক্ষে বলে জানান।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, সংবিধান অনুযায়ী গোর্খারা যা পাবেন, তাঁরা সবটাই দেবেন।
পাহাড়ে আসন্ন পুর ভোটের আগে বিষ্ণুপ্রসাদ শর্মার কংগ্রেসে যোগদানে উজ্জীবিত দল।
সম্প্রতি শুভঙ্কর সরকার, প্রকাশ জোশী পাহাড়ের বিভিন্ন এলাকায় বৈঠক ও করেছেন।।ওখানে গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি তে ফাটল ধরিয়ে দলের ভিত্তি মজবুত করার প্রয়াস নিয়েছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*