Encounter এ উত্তর প্রদেশে নিহত গ্যাংস্টার নাসিম দুরানি 

Spread the love

রোজদিন ডেস্ক :

উত্তর প্রদেশের বুলন্দশহরের সিকান্দরাবাদে আজ পুলিশের সঙ্গে এনকাউন্টারে কুখ্যাত অপরাধী নাসিম দুরানি নিহত হয়েছে।

কুখ্যত অপরাধী ছোটা শাকিলের সঙ্গে সে এক সময় যুক্ত ছিল। উত্তর প্রদেশ, দিল্লিতে নিহত নাসিম দুরানির বিরুদ্ধে ২৫ টির বেশি মামলা আছে। দীর্ঘ দিন ধরে পুলিশ তাকে খুঁজছিল। খুন, খুনের চেষ্টা, তোলাবাজি সহ নানা অপরাধে অভিযুক্ত এই গ্যাংস্টার দিল্লির সোনিয়া বিহারে এক যুবক কে ও খুন করে। মন্ত্রী কপিল মিশ্রের কার্যালয়ের বাইরে এই হত্যাকান্ডে তোলপাড় ওঠে।

সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে উত্তর প্রদেশ ও দিল্লির পুলিশ যৌথ অভিযান করে। তারা সিকান্দারাবাদের ওই এলাকা ঘিরে ফেলে। খবর পেয়ে পুলিশের ওপর গুলি চালায় নাসিম দুরানি।  পালটা পুলিশের গুলিতে প্রাণ যায় তার।

পাকিস্তানি বংশোদ্ভূত লেখক তারিক ফতেহ হত্যায় ও তার নাম জড়ায়। গত ছয় মাসে ও দিল্লির দুটি খুন করে এই কুখ্যাত গ্যাংদটার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*