KMC ELECTION: নিয়ম মেনেই ডিলিমিটেশন, ভোট করতে চেয়ে সুপ্রিম কোর্টে কলকাতা পুরসভা

Spread the love

প্রতিবেদন: কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত বিশ বাঁও জলে কলকাতার পুরভোট। নিয়ম মেনে হয়নি ডিলিমিটেশন। এই আর্জি নিয়ে আপাতত একাধিক মামলা হাইকোর্টে চলছে। সেই মামলায় হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ডিলিমিটেশন সংক্রান্ত বিষয়ের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না কমিশন। এই অবস্থায় ভোট করতে মরিয়া কলকাতা পুরসভা এবার দ্বারস্থ হল সুপ্রিম কোর্টের। পুরভোটের বিজ্ঞপ্তি ঘোষণায় হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে এবার সুপ্রিম কোর্টে আর্জি জানাল কলকাতা পুরসভা। বৃহস্পতিবার পুরসভার তরফে মামলার দ্রুত শুনানি চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তর এজলাসে দৃষ্টি আকর্ষণ করা হয়। পুরসভার আইনজীবী বলেন, পুরসভার আসন পুনর্বিন্যাস আইন মেনেই হয়েছে। তাই ভোট ঘোষণায় হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করা হোক। এর আগে রাজ‌্য সরকারও সুপ্রিম কোর্টে একই আবেদন করেছে। সেই মামলায় কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফে অভিষেক বন্দ্যোপাধ‌্যায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েটের আবেদন করেছেন। তাঁর আর্জি, এই নিয়ে সব পক্ষের বক্তব‌্য শোনা হোক, তারপর রায় দিক আদালত। এর আগে রাজ‌্য নির্বাচন কমিশন ২৮ নভেম্বর কলকাতা ও হাওড়ার পুরভোট করার প্রস্তুনি নিলেও রাজ‌্য সরকারের তরফে ২০ নভেম্বর দুই পুরসভার নির্বাচন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। পুরসভার আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতি জানিয়েছেন, আগামী ২৩ নভেম্বর, সোমবার এই সংক্রান্ত সব মামলার শুনানি একসঙ্গে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*