RANAGHAT এর ধৃত বিজেপি নেত্রী ষড়যন্ত্রের শিকার! মুখ্যমন্ত্রী কে চিঠি সাংসদ জগন্নাথ সরকারের

Spread the love

রোজদিন ডেস্ক: রানাঘাটের ধৃত বিজেপি নেত্রী পিয়ালি( প্রিয়া) বিশ্বাস ষড়যন্ত্রের শিকার বলে স্থানীয় বিজেপি সাংসদ জগন্নাথ সরকার শুক্রবার দাবি করেন।। এই মর্মে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী কে এইদিন চিঠি দিয়েছেন তিনি।
তাঁর অভিযোগ, মিথ্যা মামলায় ওই নেত্রীকে ফাঁসানো হয়েছে। বৃহস্পতিবার এক জুয়ার আসরে গিয়ে টাকা তোলা, ভয় দেখানো ইত্যাদি অভিযোগে পিয়ালি বিশ্বাস কে গ্রেফতার করে পুলিশ।।যা নিয়ে দলের অন্দরে চর্চা শুরু হয়।

এইদিন ধৃত নেত্রীর পাশে দাঁড়িয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার পরিস্কার জানান, ওঁর বিরুদ্ধে তোলাবাজির মিথ্যা ভাষ্য ছড়ানো হচ্ছে। এর জন্য বাম, তৃণমূল কে নিশানা করেন তিনি। বৃহস্পতিবার সমাজ মাধ্যমে ধৃত বিজেপি নেত্রীর বক্তব্যেই তা স্পষ্ট বলে জগন্নাথ সরকার জানান।।বলেন, জুয়া,সাট্টার ঠেক বন্ধে মুখ্যমন্ত্রী যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন, সেই প্রেক্ষিতেই পিয়ালি বিশ্বাস ওই জুয়ার আসর বন্ধ করতে গেছিলেন। মুখ্যমন্ত্রী কে লেখা চিঠি তেও এই সব জানিয়েছেন তিনি। বিজেপি নেত্রী র গ্রেফতারের নিন্দা করে তিনি বলেন, যত বড় জুয়াড়ি রাই এর নেপথ্যে থাকুক, তাকে এই মিথ্যা মামলার বিরুদ্ধে গ্রেফতারির জবাব দিতে হবে ও ফলাফল ও পেতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*