NEPAL PM ভারত সফরে আসছেন, সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক! 

Spread the love

রোজদিন ডেস্ক : 

নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ দুদিনের ভারত সফরে আসছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি হবে তাঁর প্রথম ভারত সফর। সূত্রের খবর, আগামী রবিবার তিনি দিল্লিতে আসছেন। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিকগুলি নিয়ে তিনি কথা বলবেন।

আগামী সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর বিভিন্ন বিষয়ে বৈঠক হওয়ার কথা আছে।

বিদেশ মন্ত্রক সূত্রে প্রকাশ, নেপালের প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের আলোচনার ঐতিহ্য কে অব্যাহত রাখবে। ভারত সব সময় প্রতিবেশীকে গুরুত্ব দেয়। এই সফরে তা প্রতিফলিত হবে। পারস্পরিক কল্যাণকর সহযোগিতা কে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করবে।

নেপালের সঙ্গে এই দেশের দীর্ঘদিনের সম্পর্ক। তা অটুট রাখতে উভয়পক্ষই আগ্রহী বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*